• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

সারাদেশ

রূপগঞ্জে দাফনের ৪৮দিন পর ছাত্রদল নেতার লাশ উত্তোলন

প্রকাশ: সোমবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৪ ৮:২৩
আপডেট: সোমবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৪ ৮:২৩

 

এম আর কামাল, নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় ছাত্রদল নেতা জাইদুল ইসলাম এর লাশ ময়নাতদন্তের জন্য ৪৮ দিন পর কবর থেকে উত্তোলন করা হয়েছে। সোমবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার সোনাব কবরস্থান থেকে ওই লাশ উত্তোলন হয়। লাশ উত্তোলনকালে উপস্থিত ছিলেন পূর্বাচল রাজস্ব সার্কেলের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) ওবায়দুর রহমান সাহেল, এসআই সাইফুল ইসলামসহ বিপুল সংখ্যক পুলিশ সদস্য।
এর আগে, গত ৫ আগস্ট রাতে রূপগঞ্জ উপজেলা ছাত্রদলের যুগ্ন আহŸায়ক জাইদুল ইসলামকে রূপগঞ্জের সীমান্তবর্তী সোনারগাঁও উপজেলার পাকুন্ডা এলাকায় দুর্বৃত্তরা কুপিয়ে ও গুলি করে হত্যা করে। পরে লাশ গুম করার জন্য পাশের একটি পুকুরে ফেলে দিয়ে কচুরিপানা দিয়ে ঢেকে রাখে। ওই রাতেই লাশ উদ্ধার করে নিহতের আত্মীয়রা রূপগঞ্জের সোনাব গ্রামের সামাজিক কবরস্থানে লাশ দাফন করে। এ ঘটনায় নিহত জাইদুলের মাতা পুষ্প বেগম বাদি হয়ে সোনারগাঁও থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলা দায়ের করার পর থেকে আসামিরা মামলা তুলে নেয়ার জন্য প্রতিনিয়ত হুমকি-ধামকি দিয়ে আসছিল।
তথ্যটি নিশ্চিত করে নির্বাহী ম্যাজিষ্ট্রেট ওবায়দুর রহমান সাহেল বলেন, ময়নাতদন্ত ছাড়া লাশ দাফন করায় সোমবার দুপুরে তদন্তের জন্য লাশ উত্তোলন করা হয়েছে। তদন্ত শেষে আসামি গ্রেপ্তার করা হবে। তবে লাশ দাফনের ৪৮দিন পর উত্তোলন করায় লাশ অনেকটা নষ্ট হয়ে গেছে। তবে ময়নাতদন্তে কোনো প্রকার সমস্যা হবে না।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম