• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

জাতীয়

লিবিয়া থেকে ইতালি যাওয়ার পথে মরদেহ সমুদ্রে ফেলা হয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

প্রকাশ: রবিবার, ২৯ মার্চ, ২০২৬ ৪:০১
আপডেট: রবিবার, ২৯ মার্চ, ২০২৬ ৪:০১

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি সংগৃহীত
লিবিয়া থেকে ইতালি যাওয়ার পথে খাবারের সংকটে মারা যাওয়া অনেককে জাহাজ থেকে সমুদ্রে ফেলে দেওয়া হয় বলে অভিযোগ তুলেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ।

রবিবার (২৯ মার্চ) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন শামা ওবায়েদ।

বাংলাদেশ ও লিবিয়ার মানবপাচারকারীদের একটা চক্র এ ধরনের কাজ করছে বলে মন্তব্য করে তিনি বলেন, ‘এ ঘটনা অমানবিক। এদের শেকড় খুঁজে বের করতে চায় সরকার।’

শামা ওবায়েদ বলেন, ‘বাংলাদেশের অগ্রাধিকার জীবিতদের সুস্থ করে গ্রিস সরকারের সহায়তায় দেশে ফিরিয়ে আনা।’

এ বিষয়ে গ্রিস, বাংলাদেশ ও লিবিয়া একত্রে কাজ করছে বলেও জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম