• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

জাতীয়

শহিদদের ১০০ কোটি টাকা অনুদান দিলো সরকার

প্রকাশ: মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৪ ৮:৩২
আপডেট: মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৪ ৮:৩২

 

জনতার আওয়াজ ডেস্ক
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে জুলাই-আগস্ট মাসে সারাদেশে আহত ও নিহতদের পরিবারকে সহায়তা করার জন্য ‘জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন’ গঠন করা হয়েছে। এ ফাউন্ডেশনে অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে একশ’ কোটি টাকা অনুদান দেয়া হয়েছে।

এছাড়া আহত ও শহীদদের জন্য গঠিত এ ফান্ডে অনুদান দিতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা নাহিদ ইসলাম ও ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক শহীদ মীর মাহফুজুর রহমানের (মুগ্ধ) ভাই মীর মাহবুবুর রহমান (স্নিগ্ধ)।

মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) ফরেইন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে এ আহ্বান জানান তারা। একইসাথে এসময় সরকারের পক্ষ থেকে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনে একশ’ কোটি টাকার চেক তুলে দেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

এসময় দেশবাসী ও বিত্তবানদের কাছে সহযোগিতার আহ্বান জানিয়ে মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ বলেন, আপনাদের অনুদান আমাদের কাছে জরুরি। যারা আহত তাদের চিকিৎসার জন্য এবং নিহতদের পরিবারের সহায়তার জন্য আমরা এ অনুদান সংগ্রহ শুরু করেছি।

অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা নাহিদ ইসলাম বলেন, জুলাই- আগস্টের আন্দোলনে এখন পর্যন্ত ২০ হাজারের কাছাকাছি আহত রয়েছেন। নিহত প্রায় ৮০০ জন। সরকারের কাছ থেকে একশ’ কোটি টাকা অনুদান নিয়ে ফাউন্ডেশনের কার্যক্রমের যাত্রা শুরু হলো। এখন এ ফান্ডে অনুদান দিতে দেশবাসীর প্রতি আহ্বান জানাচ্ছি।

জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের পক্ষ থেকে কিছু উদ্যোগ নেয়া হচ্ছে জানিয়ে তিনি আরও বলেন, এ ফাউন্ডেশনের মাধ্যমে জরুরি আর্থিক সহায়তা দেয়া হবে। যারা হাসপাতালে ভর্তি এবং আর্থিক সংকটে ভুগছেন এমন শহীদ পরিবারকে সহায়তা করা হবে।

তিনি আরও জানান, প্রথমে শহীদ পরিবারকে জরুরি ভিত্তিতে এককালিন আর্থিক সহায়তা দেয়া হবে। এরপর দীর্ঘমেয়াদী পুনর্বাসনের ব্যবস্থা করা হবে। একইসাথে মানসিক হেল্থ কাউন্সিলের মাধ্যমে সেবা দেয়া হবে বলেও জানান তিনি।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম