• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

সারাদেশ

শহীদ জিয়ার ৮৭তম জন্মবার্ষিকীতে ময়মনসিংহে ছাত্রদলের দোয়া মাহফিল-খাবার বিতরণ

প্রকাশ: বুধবার, ১৮ জানুয়ারি, ২০২৩ ১০:১৯
আপডেট: বুধবার, ১৮ জানুয়ারি, ২০২৩ ১০:১৯

 

বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৭তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে ময়মনসিংহে দোয়া মাহফিল করেছে মহানগর ছাত্রদল। এ সময় শতাধিক অসহায় দুঃস্থদের মাঝে খাবার বিতরণ করেন তারা।

আজ বুধবার (১৮ জানুয়ারি) বাদ আছর ময়মনসিংহ নগরীর হরিকিশোর রায় রোডস্থ দলীয় কার্যালয়ের এই কর্মসূচি পালন করে ছাত্রদল।

এর আগে দলীয় কার্যালয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

মহানগর ছাত্রদলের সভাপতি নাইমুল করিম লুইনের সভাপতিত্বে এই অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক তানভীর আহমেদ রবিন।

এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির আহবায়ক অধ্যাপক একেএম শফিকুল ইসলাম, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ, যুগ্ম আহবায়ক অধ্যাপক শেখ আমজাদ আলী প্রমূখ।

এ সময় বিএনপি নেতৃবৃন্দ বলেন, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন একজন সৎ নির্ভীক রাষ্ট্রনায়ক। তিনি স্বাধীনতার ঘোষক। তাঁর হাত ধরেই দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম