• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

রাজনীতি

শিক্ষাঙ্গনে ইফতার মাহফিল নিষিদ্ধের পাঁয়তারার বিরুদ্ধে ছাত্রদলের নিন্দা ও প্রতিবাদ

প্রকাশ: মঙ্গলবার, ১২ মার্চ, ২০২৪ ৩:৪৬
আপডেট: মঙ্গলবার, ১২ মার্চ, ২০২৪ ৩:৪৬

 

জনতার আওয়াজ ডেস্ক
সম্প্রতি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রধানমন্ত্রীর নির্দেশনার প্রেক্ষিতে ইফতার মাহফিল না করার অনুরোধ জানিয়ে জারি করা বিজ্ঞপ্তির নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।

মঙ্গলবার (১২ মার্চ) দুপুরে ছাত্রদলের দফতর সম্পাদক জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত বিবৃতিতে তারা এ কথা বলেন।

ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির বিবৃতিতে বলেন, শিক্ষাঙ্গনে ‘ধর্মীয় সম্প্রীতি’ বিনষ্ট করার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে তাঁবেদার সরকার এবং তাদের আজ্ঞাবহ বিশ্ববিদ্যালয় প্রশাসন। পবিত্র রমজান মাসে সরকারের আশীর্বাদপুষ্ট ব্যবসায়ী সিন্ডিকেটের দৌরাত্ম্যে দ্রব্যমূল্যের লাগামহীন উর্ধ্বগতিতে নিম্ন ও মধ্যবিত্ত মানুষেরা দিশেহারা এবং ক্ষুব্ধ। এই পরিস্থিতিতে সাধারণ মানুষের দৃষ্টি ভিন্ন দিকে সরিয়ে এই অলিগার্কদের অবাধ লুটপাটের সুযোগ দিতে অবৈধ সরকার দেশে ধর্মীয় সম্প্রীতির উপর পরিকল্পিত আঘাত করছে। সাম্প্রতিককালে বিশ্ববিদ্যালয়ের হলে সেহরিতে গরুর গোশত নিষিদ্ধ করা, অবৈধ শিক্ষামন্ত্রীর মাদ্রাসা শিক্ষাবিরোধী বক্তব্য- এগুলো সবই তাদের পূর্বপরিকল্পনার অংশ। অবৈধ সরকারের এধরণের কূটকৌশল সম্পর্কে ছাত্রজনতাকে সতর্ক থাকতে হবে।

নেতৃদ্বয় আরও বলেন, পবিত্র রমজান মাসে ইফতার মাহফিল আমাদের সামাজিক সংস্কৃতির গুরুত্বপূর্ণ অংশ। এর সামাজিক আবেদন অত্যন্ত সুদৃঢ়। ইফতার মাহফিলে পরিকল্পিতভাবে বাধা দেওয়া মুসলমানদের ধর্ম পালনের স্বাধীনতা হরনের শামিল। এরকম ধৃষ্টতাপূর্ণ গণবিরোধী কোনো সিদ্ধান্ত না নিতে আমরা দেশের সকল স্কুল-কলেজ এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনকে অনুরোধ করছি।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম