• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

রাজনীতি

শেখ হাসিনাকে ক্ষমতায় রেখে দেশে নির্বাচন হবে না: বুলু

প্রকাশ: শুক্রবার, ২০ অক্টোবর, ২০২৩ ৭:২২
আপডেট: শুক্রবার, ২০ অক্টোবর, ২০২৩ ৭:২২

 

নিউজ ডেস্ক

শেখ হাসিনাকে ক্ষমতায় রেখে বাংলাদেশে কোনো নির্বাচন হবে না মন্তব‌্য ক‌রে বিএনপি ভাইস চেয়ারম্যান বুলু ব‌লে‌ছেন, বিএনপির দাবিতে শতকরা নব্বই শতাংশ মানুষ ইতোমধ্যে সমর্থন জানিয়ে বিএনপির সমাবেশে যোগ দিচ্ছে। শুক্রবার (২০ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবের সামনে জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদ (জিসপ) কর্তৃক আয়োজিত এক অবস্থান কর্মসূচিতে তি‌নি এসব কথা বলেন।

বুলু ব‌লেন, বাংলাদেশের মানুষ নিজের অর্থ ও শ্রম দিয়ে শেখ হাসিনার পদত্যাগ চাই। শেখ হাসিনা গত নির্বাচনে বাবার নামে কসম খেয়ে দিনের ভোট রাতে করেছে সুতরাং এই সরকারের অধীনে নির্বাচন করা যায় না। গণতন্ত্র ধ্বংস করে গণতান্ত্রিক দেশগুলোর সাথে বাংলাদেশের শত্রুতার সৃষ্টি করেছে এই সরকার।

তিনি উল্লেখ করেন, শেখ পরিবারের ৬০ জন লোক দেশ চালাচ্ছে এবং লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করে দেশ ধ্বংস করেছে।

এ সময়ে প্রধান বক্তার বক্তব্যে বিএন‌পি চেয়ারপার্স‌নের উপ‌দেষ্ঠা জয়নাল আবেদীন ফারুক বলেন, প্রশাসনের কিছু অতি উৎসাহী কর্মকর্তাদের দিয়ে এ সরকার আবারও ক্ষমতায় যেতে চায়। তলে তলে সমঝোতার কথা বিএনপি বিশ্বাস করে না বিএনপি আদব কায়দার আর দল শান্তি পূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করতে হবে, শ্রীলংকার মতো করতে চায় না। আমাদের নেতা তারেক রহমান ক্ষমতায় গেলে আজীবন তত্ত্বাবধায়ক সরকার সংবিধানে সংযোজন করবে, বলে আশাবাদ ব্যক্ত করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মন্ডলীর অন্যতম এই সদস্য।

বিশেষ অতিথির বক্তব্যে বিএনপির যুগ্ম মহাসচিব ব্যারিস্টার এ এম মাহাবুব উদ্দিন খোকন বলেন, আওয়ামী লীগের ওয়াদা জনগণ এবং বিএনপি বিশ্বাস করে না। জাতির কাছে যদি আওয়ামী লীগ ক্ষমা চাই, তবে আওয়ামী লীগের সাথে আলোচনার পরিবেশ সৃষ্টি হবে।

সভাপতিত্ব করেন জিসপ কেন্দ্রীয় কমিটির সভাপতি গিয়াস উদ্দিন খোকন সভাপ‌তি‌ত্বে ও এ্যাডভোকেট মো. কামাল কামাল হোসেনের সঞ্চালনায় আরও উপ‌স্থিত ছি‌লেন বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক মো. হারুন অর রশিদ, বিএনপি নির্বাহী কমিটির সদস্য অধ্যক্ষ আলমগীর হোসেন, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাডভোকেট শাহিনুর, রকিবুল ইসলাম রিপন, মুক্তার আকন্দ প্রমুখ।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com