• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

জাতীয়

সচিবালয়ে আজও বিক্ষোভ

প্রকাশ: বুধবার, ১১ সেপ্টেম্বর, ২০২৪ ২:৪২
আপডেট: বুধবার, ১১ সেপ্টেম্বর, ২০২৪ ২:৪২

 

জনতার আওয়াজ ডেস্ক

জেলা প্রশাসক (ডিসি) নিয়োগের প্রজ্ঞাপন ঘিরে আজ বুধবার দ্বিতীয় দিনের মতো সচিবালয়ে ক্ষুব্ধ কর্মকর্তা-কর্মচারীরা বিক্ষোভ করছেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত বিক্ষোভ চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তারা।

এ অবস্থায় বিক্ষোভকারী কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মন্ত্রিপরিষদ বিভাগ বৈঠকে বসেছে বলে জানা গেছে।

উল্লেখ্য, সোমবার দেশের ২৫ জেলায় নতুন ডিসি নিয়োগ দেয় সরকার। পরদিন মঙ্গলবার আরও ৩৪ জেলায় ডিসি নিয়োগ দেয়া হয়। তবে ডিসি হিসেবে নতুন নিয়োগ পাওয়া এই ৫৯ জনের মধ্যে অনেককে নিয়ে তীব্র আপত্তি ও ক্ষোভ জানান কর্মকর্তা-কর্মচারীরা।

তারা বলছেন, অন্তর্বর্তী সরকার নতুন যাদের জেলা প্রশাসক নিয়োগ দিয়েছে, তারা বিগত সরকারের সুবিধাভোগী ও আশীর্বাদপুষ্ট। আওয়ামী লীগ সরকারের সময়েও এসব কর্মকর্তারা ভালো পদে ছিলেন। নতুন নিয়োগ পাওয়া ডিসিদের প্রজ্ঞাপন বাতিলের দাবি জানান তারা।

এ নিয়ে গতকাল মঙ্গলবার বিকেল তিনটার পর থেকে মন্ত্রিপরিষদ সচিব ও জনপ্রশাসন সচিবের সঙ্গে তাদের দফায় দফায় বৈঠক হয়।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম