• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

জাতীয়

সমুদ্র বন্দরগুলোতে মহাবিপদ সংকেত নেমেছে ৩ নম্বরে

প্রকাশ: রবিবার, ১৪ মে, ২০২৩ ১১:৩১
আপডেট: রবিবার, ১৪ মে, ২০২৩ ১১:৩১

 

নিউজ ডেস্ক

মোখা বাংলাদেশের উপকূলীয় অঞ্চল অতিক্রম করার পর ১০ নম্বর মহাবিপদ সংকেত থেকে দেশের সকল সমুদ্র বন্দরগুলোকে তিন নম্বর সতর্ক সংকেত দেখতে বলা হয়েছে। রবিবার (১৪ মে) রাত ৮টা আবহাওয়া অধিদপ্তরের সংবাদ সম্মেলনে এই তথ্য জানায়।

বঙ্গোপসাগরে সৃষ্ট অতি প্রবল ঘূর্ণিঝড় মোখার প্রভাব অনেকটাই কমে গেছে। বেলা ৩টার দিকে দেশের উপকূলীয় এলাকা পার হয় মোখা। ধীরে ধীরে কক্সবাজার ও উত্তর মিয়ানমার উপকূল অতিক্রম করে। এর আগে বেলা ১টার দিকে ঘূর্ণিঝড় মোখার প্রভাব বাড়তে শুরু করে সেন্টমার্টিন টেকনাফের উপকূলীয় অঞ্চলগুলোতে। বিকেল চারটার পর এর প্রভাব কমতে থাকে।

এর আগে শনিবার (১৩ মে) সকালে সচিবালয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ঘূর্ণিঝড় নিয়ে এক সভা শেষে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান কক্সবাজারকে ১০ নম্বর মহাবিপদ সংকেত এবং চট্টগ্রাম ও পায়রা সমুদ্রবন্দরকে ৮ নম্বর মহাবিপদ সংকেত দেখাতে বলেন।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম