• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

রাজনীতি

সরকারের সমালোচনা করা বিএনপির অভ্যাস: নানক

প্রকাশ: শনিবার, ২ মার্চ, ২০২৪ ১০:৪৩
আপডেট: শনিবার, ২ মার্চ, ২০২৪ ১০:৪৩

 

জনতার আওয়াজ ডেস্ক

জনতার আওয়াজ ডেস্ক
দায়িত্ব পালন না করে সরকারের সমালোচনা করা বিএনপির অভ্যাস বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এবং পাট ও বস্ত্র মন্ত্রী অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক।

‘দেশে আইনের শাসন না থাকায় বেইলি রোডে অগ্নিকাণ্ডের মতো ঘটনা ঘটে’- বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন বক্তব্যের পরিপ্রেক্ষিতে শনিবার রাজধানী লালমাটিয়া মহিলা স্কুল অ্যান্ড কলেজে এক অনুষ্ঠানে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

বেইলি রোডের অগ্নিকাণ্ড নিয়ে উল্টো বিএনপির সমালোচনা করে মন্ত্রী নানক বলেন, দেখেন এত বড় একটি আগুন হলো। তারা কি তাদের দায়িত্ব পালন করেছে? করেনি। তারা ঘটনাস্থলে ছুটে যায়নি। বিএনপি এখন পর্যন্ত যারা হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে, সেখানে বিএনপির কেউ যাননি। যারা নিহত হয়েছে, তাদের প্রতি বিএনপি কোনো সহানুভূতিও জানায়নি। আসলে বিএনপি একটি সূত্র বের করে আর সেই সূত্র উদোর পিন্ডি বুধোর ঘাড়ে চাপিয়ে দিয়ে তারা সমস্ত দায় দায়িত্ব এড়িয়ে যেতে চায়। এরা আসলে দায়িত্বহীন একটি রাজনৈতিক দল। তাই বিএনপি কী বলছে, তাতে মানুষের আর দৃষ্টি নেই।

সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য বিএনপি থেকে দেশের মানুষ দৃষ্টি সরিয়ে নিয়েছে উল্লেখ করে আওয়ামী লীগের এই নেতা বলেন, তাদের মানুষ হত্যার রাজনীতির জন্য মানুষ আসলে তাদের কাছ থেকে দৃষ্টি সরিয়ে নিয়েছে। কাজেই তাদের নিয়ে খুব বেশি বলার আছে বলে আমি মনে করি না।

বেইলি রোডের আগ্নিকাণ্ড নিয়ে তিনি বলেন, এটি দুর্ঘটনা না নাশকতা বিষয়টি তদন্ত হচ্ছে। তদন্তের পর আসল ঘটনা কী বের হবে। তবে আমি বলব, ওই ঘটনায় সংশ্লিষ্ট রেস্টুরেন্ট মালিক থেকে শুরু করে যারা সেখানে নিয়ম বর্হিভূতভাবে কাজ করছে, এবং যাদের নিয়মনীতি পালনে বাধ্য করার কথা তারাই সকলেই সতর্ক হবেন।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম