• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

খেলা

সাফজয়ী নারীদের দেড় কোটি টাকা পুরস্কার দেবে বাফুফে

প্রকাশ: শনিবার, ৯ নভেম্বর, ২০২৪ ৪:৩২
আপডেট: শনিবার, ৯ নভেম্বর, ২০২৪ ৪:৩২

 

স্পোর্টস ডেস্ক

বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) সাফজয়ী নারী ফুটবল দলের জন্য দেড় কোটি টাকা পুরস্কারের ঘোষণা করেছে। শনিবার (৯ নভেম্বর) বাফুফের নতুন কমিটির প্রথম সভা শেষে এক সংবাদ সম্মেলনে এ পুরস্কারের ঘোষণা দেওয়া হয়।

সভা শেষে বাফুফের সদস্য আমিরুল ইসলাম বাবু উপস্থিত সাংবাদিকদের বলেন, ‘সাফ চ্যাম্পিয়ন নারী দলকে বাফুফের পক্ষ থেকে দেড় কোটি টাকা প্রদান করা হবে। আমরা খুব শিগগিরই এক অনুষ্ঠানের মাধ্যমে আপনাদের সামনে এটি প্রদান করবো।’

শুধু ফুটবলার নয়, দলের সঙ্গে থাকা সবাই এই পুরস্কারের আওতায় থাকবেন বলে জানান বাবু। তিনি আরও বলেন, ‘যারা এই দলের সঙ্গে ছিল, প্রতিটি সদস্য এই বাফুফের এই পুরস্কার পাবে।’

এর আগে সাফের শিরোপা নিয়ে বাংলাদেশ নারী ফুটবল দলে দেশে ফেরার পর বাফুফে ভবনে দলের অধিনায়ক সাবিনা খাতুনের হাতে এক কোটি টাকার পুরস্কারের চেক তুলে দিয়েছিলেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম