• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

রাজনীতি

সাফ জয়ী নারী ফুটবলারদের আগমনে বিএনপি’র অভিনন্দন

প্রকাশ: বুধবার, ২১ সেপ্টেম্বর, ২০২২ ৩:৩১
আপডেট: বুধবার, ২১ সেপ্টেম্বর, ২০২২ ৩:৩১

 

দক্ষিন এশিয়ার ফুটবলে বিজয়ী নারী ফুটবলারদের আগমনে তাদেরকে ‘প্রাণঢালা’ অভিনন্দন জানিয়েছে বিএনপি।

বিজয়ীদের দেশে ফেরার প্রাক্কালে আজ বুধবার সকালে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের শুরুতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলের পক্ষ থেকে এই অভিনন্দন জানান।

তিনি বলেন, ”সাফ ফুটবলে আমাদের মেয়েরা যে অসাধারণ একটা সন্মান বয়ে এনেছে। বহুদিন পরে আমাদের দেশের জন্য একটা সুখবর তারা বয়ে নিয়ে এসেছে। এটার জন্য আমরা গর্ববোধ করছি। আজকে তারা দেশে ফিরছেন। তাদেরকে প্রাণঢালা শুভেচ্ছা আমাদের পক্ষ থেকে। আমি আমার দলের পক্ষ থেকে, আমাদের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে তাদের অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। তাদের পরিবার-পরিবারবর্গ যারা আছন তাদেরকে আমরা শুভেচ্ছা জানাচ্ছি।”

গত সোমবার নেপালের রাজধানী কাঠমান্ডুতে দশরথ স্টেডিয়ামে নারী সাফের ফাইনালে স্বাগতিক দেশ নেপালকে ৩-১ গোলে হারিয়ে বাংলাদেশ চ্যাম্পিয়ান হয়। বুধবার দুপুর দেড়টায় নেপাল থেকে বিজয়ীরা দেশে ফিরছেন।

মির্জা ফখরুল বলেন, ”গতকাল আমি টেলিভিশনে সম্ভবত স্বপ্নার মায়ের যে কথাটা শুনেছি এই কথাটা শুনার পরে আমি অত্যন্ত ব্যথিত হয়েছে, দূঃখিত হয়েছি। আমরা যে কথাগুলো বলি সেই চিত্রটাই বেরিয়ে এসেছে। তাকে (স্বপ্নার মা) যখন টেলিভিশন থেকে জিজ্ঞাসা করা হলো যে, আপনার মেয়ে ফুটবল খেলছে। তার জন্য আপনি ভালো খাবার-দাওয়ার কি ব্যবস্থা করেন, ডিম-দুধ খেতে দেন? তো মহিলা বলছেন, ভাতই দিতে পারি না, ডিম-দুধ দেবো কোত্থেকে। দ্যাট ইজ দ্যা রিয়াল পিকচার। এটা হচ্ছে আসল চিত্রটা। এদেশের ৪২ ভাগ মানুষ দারিদ্র সীমার নিচে বাস করে। এই মেয়েটা উঠে এসেছে একেবারে দরিদ্রতম পরিবার থেকে। তার বাবা অসুস্থ, হার্টের রোগী। তার মাকে প্রশ্ন করা হয়েছে কি করেন পেশা কি? তার মা বলেছেন, পরের বাড়িতে কাজ করি। ভাতই দিতে পারি না..। তারপরেও এই দারিদ্রকে জয় করে এই মেয়ে যে আজকে এই জায়গা পৌ্ছছে, টিম যে এই জায়গায় পৌঁছেছে এটা জন্য আমরা গর্ববোধ করছি।”

তিনি বলেন, ”সাফ গেইমস নারী ফুটবলের খেলা চালু করেছিলেন প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব। আমি আজকের পত্রিকায় দেখলাম ডানা (কামরুন নাহার ডানা) যিনি মহিলা ফেডারেশনের এক সময়ে প্রধান ছিলেন তিনি বলছেন যে, প্রথম টূর্নামেন্টটা বেগম খালেদা জিয়ার সরকারের সময়ে প্রথম টুর্নামেন্ট শুরু করা হয় অনেক বাধা বিপত্তিকে উপেক্ষা করে।”

সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান উপস্থিত ছিলেন।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম