• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

সারাদেশ

সিংড়ায় তিনদিন ব্যাপী ফল মেলার উদ্বোধন

প্রকাশ: বুধবার, ২৫ জুন, ২০২৫ ৯:২৭
আপডেট: বুধবার, ২৫ জুন, ২০২৫ ৯:২৭

 

সিংড়া (নাটোর) প্রতিনিধি
ছবি: প্রতিনিধি

‘দেশি ফল বেশি খাই, আসুন ফলের গাছ লাগাই’ স্লোগানকে সামনে রেখে জাতীয় ফল মেলা ২০২৫ এর অংশ হিসেবে নাটোরের সিংড়ায় তিনদিন ব্যাপী ফল মেলার উদ্বোধন করা হয়েছে।

বুধবার (২৫ জুন) দুপুর ১২টায় উপজেলা কৃষি অফিস চত্বরে ফল মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাজহারুল ইসলাম।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ খন্দকার ফরিদ, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা শাহাদত হোসেন, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা তাশরিফুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আবু দাউদ, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা (ভারপ্রাপ্ত) সঞ্জয় রাম মানী, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা জহুরুল ইসলাম, সিংড়া প্রেস ক্লাবের সভাপতি মোল্লা মো. এমরান আলী রানা প্রমুখ।

ফল মেলায় ৮০ প্রজাতির দেশি ফলের সমারোহ ছিল।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম