• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

সারাদেশ

সিদ্ধিরগঞ্জে অবৈধ মোবাইলসহ গ্রেফতার-৭

প্রকাশ: শুক্রবার, ১৪ এপ্রিল, ২০২৩ ৪:২২
আপডেট: শুক্রবার, ১৪ এপ্রিল, ২০২৩ ৪:২২

 

এম আর কামাল, নিজস্ব প্রতিবেদক
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ এলাকা থেকে বিটিআরসির অনুমোদনহীন ১৪৭টি মোবাইল ফোন সেটসহ চোরাকারবারি চক্রের সাত সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব-১০।
গ্রেফতার চোরাকারবারি চক্রের সদস্যরা হলো, মো. তাইজুল ইসলাম (২৩), মো. ইয়াসিন (২১), মো. জাকির (২৭), মো. মামুন (৩৩), মো. আসিফ (২৫), মো. ফারুক হোসাইন (৪০) ও শাহ্পরান শুভ (২৫)।
অভিযানে তাদের কাছ থেকে বিটিআরসির অনুমোদনবিহীন ১৪৭টি মোবাইল সেট ও ৮৫টি মোবাইল চার্জার জব্দ করা হয়।
শুক্রবার (১৪ এপ্রিল) দুপুরে র‌্যাব-১০-এর অধিনায়ক (সিও) অতিরিক্ত ডিআইজি মো. ফরিদ উদ্দিন বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, বৃহস্পতিবার (১৩ এপ্রিল) রাতে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ এলাকায় একটি অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।
তিনি জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতার ব্যক্তিরা মোবাইল চোরাকারবারি চক্রের সক্রিয় সদস্য। তারা বেশ কিছুদিন ধরে অবৈধভাবে বিটিআরসির অনুমোদনবিহীন মোবাইল সেট সংগ্রহ করে নারায়ণগঞ্জসহ ঢাকা শহরের বিভিন্ন এলাকায় মজুদ, সরবরাহ ও বিক্রি করে আসছিল।
গ্রেফতারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে বলেও জানান ফরিদ উদ্দিন।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম