• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

ফিচার পোস্ট

সিলেটে যথাযোগ্য মর্যাদায় গণহত্যা দিবস পালন

প্রকাশ: শুক্রবার, ২৫ মার্চ, ২০২২ ৩:২০
আপডেট: শুক্রবার, ২৫ মার্চ, ২০২২ ৩:২০

 

সংবাদ বিজ্ঞপ্তি
সিলেটে নানান কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় গণহত্যা দিবস ২০২২ যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়। দিবসটি পালন উপলক্ষে জেলা প্রশাসন ও জেলা শিল্পকলা একাডেমি সিলেটের আয়োজনে আজ (২৫ মার্চ) সন্ধ্যা ৬:৩০টায় সিলেট কেন্দ্রীয় শহিদ মিনার সংলগ্ন বধ্যভূমিতে আলোক প্রাজ¦লন কর্মসূচির আয়োজন করা হয়। ২৫ মার্চ কালোরাত্রিতে নিহত শহিদদের স্মরণে আলোক প্রাজ¦লনের শুভ সূচনা করেন সিলেট বিভাগীয় কমিশনার ড. মুহাম্মদ মোশাররফ হোসেন।

এর পরপরই সিলেটের জেলা প্রশাসক মোঃ মজিবর রহমানের সভাপতিত্বে এবং জেলা কালচারাল অফিসার অসিত বরণ দাশ গুপ্তের পরিচালনায় সংক্ষিপ্ত আলোচনা পর্ব অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট বিভাগীয় কমিশনার ড. মুহাম্মদ মোশাররফ হোসেন এবং বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট রেঞ্জের ডিআইজি মফিজ উদ্দিন আহম্মেদ পিপিএম, এসএমপির পুলিশ কমিশনার মো. নিশারুল আরিফ, পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম ও বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সিলেট মহানগর ইউনিটের সাবেক কমান্ডার ভবতোষ রায় বর্মণ।

এরপূর্বে বিকাল ৪:২০ মিনিট থেকে সন্ধ্যা ৬:১০ মিনিট পর্যন্ত জেলা প্রশাসন সিলেটের উদ্যোগে ও জেলা শিল্পকলা একাডেমি সিলেটের ব্যবস্থাপনায় সিলেট কেন্দ্রীয় শহিদ মিনার মঞ্চে মুক্তিযুদ্ধভিত্তিক সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়। সাংস্কৃতিক অনুষ্ঠানে গীতিনৃত্যনাট্য, দলীয় সংগীত, নৃত্য, আবৃত্তি ও দেশাত্মবোধক বাউলগান পরিবেশন করেন স্থানীয় শিল্পীরা।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম