• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

রাজনীতি

স্বামী-স্ত্রীর সম্পর্ক হলে ভারত পেঁয়াজ রপ্তানী বন্ধ করলো কেন? রিজভীর প্রশ্ন

প্রকাশ: সোমবার, ২৫ মার্চ, ২০২৪ ১০:১৯
আপডেট: সোমবার, ২৫ মার্চ, ২০২৪ ১০:১৯

 

জনতার আওয়াজ ডেস্ক
একটি বিশেষ নৈরাজ্যকর পরিস্থিতির মধ্যে দেশ অতিক্রম করছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

তিনি বলেন, ‘নিম্ন আয়ের মানুষ মধ্যম আয়ের মানুষ এই রমজান মাসে ছোলা কিনতে পারেনা, ডাল কিনতে পারেনা, পেয়াঁজ কিনতে পারেনা, মরিচ কিনতে পারেনা, তেল কিনতে পারেনা। কিনতে পারে না বলেই আজকে মা তার সন্তানকে বিক্রি করছে চারিদিকে ক্ষুধার আর্তনাদ বাংলার এক প্রান্ত থেকে আরেক প্রান্তে।

রমজানে দ্রব্যমূল্যের দাম অস্বাভাবিক বৃদ্ধির প্রতিবাদে শিক্ষক পরিবারের পক্ষ থেকে সোমবার (২৫ মার্চ) ডিআরইউতে শিক্ষক কর্মচারী ঐক্যজোট আয়োজিত ইফতার মাহফিল পূর্বে আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, ‘মিথ্যাকেই সত্য বলে প্রচার করা হচ্ছে যা সত্য যা মিথ্যা এই যে বিভেদ রেখা আর থাকবে না আপনি যেটা মিথ্যা বলে জানবেন আর শেখ হাসিনা যদি মনে করে ওইটা সত্য তাহলে গোটা জাতিকে ওইটাই মানতে হবে। শেখ হাসিনা ভোট চুরি করবেন ভোট ডাকাতি করবেন ডামি নির্বাচন করবেন তারপরে তিনি বলবেন এইটা সুষ্ঠু নির্বাচন গোটা জাতিকে সেটাই মানতে হবে। উনার লোকেরা টাকা বাঁচার করে উনার সরকারের সময়ে লক্ষ কোটি টাকা পাচার হয়েছে দুর্নীতি আর লুটেরা সরকার শেখ হাসিনা। তারপরও শেখ হাসিনা বলবে তিনি দুর্নীতি আর লুটেরাদের বিরুদ্ধে লড়াই করছেন।

সুতরাং মিথ্যাকে সত্য বলে প্রতিষ্ঠিত করছেন শেখ হাসিনা।

বিএনপির এই মুখপাত্র বলেন,’শেখ হাসিনার মিথ্যাকে জায়েজ করছেন তাদের ওই বন্ধু তাদেরই প্রভু তাদের স্বামী কোনটা বলবো সবটাই ঠিক পার্শ্ববর্তী দেশ।আজকে রোজার মাস সরকার পেঁয়াজ বন্ধ করে দিয়েছে কেন?বাংলাদেশ আর ভারতের মধ্যে বলে স্বামী স্ত্রীর সম্পর্ক। রমজান মাসেই তো পেঁয়াজের দরকার বেশি ভারত পেঁয়াজ বন্ধ করল কেন?পণ্য বর্জনের কথা বললে আমাদের স্বদেশী জিনিস কেনার কথা বললে আওয়ামী লীগের মন্ত্রী নেতাদের গা জ্বালা করে ওবায়দুল কাদের এবং হাছান মাহমুদ সাহেব তারা ক্লান্ত হয়ে গেছেন কেন বাংলাদেশের মানুষ ভারতের পণ্য বর্জন করছে।প্রতিদিন একটার পর একটা হুমকি ওবায়দুল কাদের এবং হাসান মাহমুদ দিচ্ছেন।এমন ক্রীতদাস আমরা আমরা শোষিত হব নির্যাতিত হব তবুও আমরা প্রতিবাদ করতে পারবো না।

তিনি বলেন, ‘আমাদের গলা থেকে কোন আওয়াজ বের হবে না শেখ হাসিনা সেটাই করতে চাই ডামি নির্বাচনে অনেক প্রার্থীই বলেছেন আমাকে সরকার পরাজিত করতে পারবে না কারন আমি ভারতের প্রার্থী। শেখ হাসিনা আপনার আমি আর ডামির নির্বাচনে কতজন ভারতের প্রার্থী ছিলেন সেটি যদি আপনি জনগণকে জানাতে পারতেন তাহলে জনগণ সত্য ঘটনা জানতে পারত।

শিক্ষক কর্মচারী ঐক্যজোটের আহবায়ক ও বিএনপির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভুঁইয়ার সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন বিএনপির ধর্ম বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জামাল, সহ আইন সম্পাদক জয়নাল আবেদীন মেজবাহ, শিক্ষক নেতা জাকির হোসেন, সহকারী শিক্ষকদের আহবায়ক আকতারুল আলম মাস্টার, মাওলানা দেলোয়ার হোসেন, রোকয়ো বেগম প্রমুখ।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম