• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

রাজনীতি

হাফেজ সাদেকের পরিবারকে দোকান উপহার দিলেন তারেক রহমান

প্রকাশ: শুক্রবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৪ ১০:৪৬
আপডেট: শুক্রবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৪ ১০:৪৬

 

জনতার আওয়াজ ডেস্ক
ছাত্র-জনতার গণআন্দোলন চলাকালে আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে নিহত ময়মনসিংহের শহীদ হাফেজ মো. সাদেকের পরিবারকে একটি দোকান করে দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমান।

শুক্রবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পক্ষ থেকে শহীদ হাফেজ মো. সাদেকের পরিবারকে এই দোকান বুঝিয়ে দেন দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

শহীদ হাফেজ মো. সাদেকের গ্রামের বাড়ি ময়মনসিংহ জেলার ধোবাউড়া উপজেলার ১নং দক্ষিণ মাইজপাড়া ইউনিয়নের কালিকা বাড়িতে।

এ সময় উপস্থিত ছিলেন- ‘আমরা বিএনপি পরিবার’-এর উপদেষ্টা ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল, আলমগীর কবীর ও সেলটির আহ্বায়ক আতিকুর রহমান রুমন, সদস্য সচিব কৃষিবিদ মিথুন। এছাড়া স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম