• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

খেলা

হাসান মাহমুদের বোলিং তাণ্ডবে বিপর্যয়ে ভারত

প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৪ ১:০৭
আপডেট: বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৪ ১:০৭

 

স্পোর্টস ডেস্ক

ভারতের বিপক্ষে টেস্ট জয়ের খরা কাঁটাতে মাঠে নেমেছে বাংলাদেশ। দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচে টস জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছে টাইগাররা। এদিন শুরুতেই হিটম্যান রোহিত শর্মা, শুভমান গিল এবং বিরাট কোহলিকে সাজঘরে ফিরিয়ে বাংলাদেশকে উড়ন্ত সূচনা এনে দেন পেসার হাসান মাহমুদ। তার এই বোলিং তাণ্ডবে ভারত পড়েছে ব্যাটিং বিপর্যয়ে।

এই প্রতিবেদন খেলা পর্যন্ত ১০ ওভারে ৩ উইকেট হারিয়ে ভারতের সংগ্রহ ৩৪ রান। যশ্বী জয়সওয়াল ১৭ রান এবং ঋষভ পান্থ ০ রানে ব্যাট করছেন।

বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) টস হেরে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশি পেসারদের দেখে শুনেই খেলছিলেন দুই ভারতীয় ওপেনার রোহিত শর্মা এবং যশ্বী জয়সওয়াল। তবে চতুর্থ ওভারে রোহিতকে লেগ বিফোরের ফাঁদে ফেলেছিলেন রোহিত। কিন্তু আম্পায়ার আউট না দেওয়ায় রিভিউ নেন শান্ত। তবে বল বেল্টে লাগায় বেঁচে যান ভারতীয় অধিনায়ক।

তবে পিচে বেশিক্ষণ টিকতে পারেনি রোহিত। হাসানের পরের ওভারেই দ্বিতীয় স্লিপে কাটা পড়েন তিনি। এদিন চেন্নাইয়ের পিচের চরিত্র বোঝার আগের সাজঘরে ফেরেন শুভমান গিল। অষ্টম ওভারে লিটনের হাতে ক্যাচ তুলে দেন তিনি। সেই সঙ্গে জোড়া উইকেট তুলে নেন হাসান।

এরপর জয়সওয়ালকে সঙ্গে নিয়ে প্রতিরোধ গড়ারি চেষ্টা করেন বিরাট কোহলি। কিন্তু দশম ওভারের দ্বিতীয় বলে হাসানের তৃতীয় শিকার বনে যান এই কিংবদন্তি ক্রিকেটার। ৬ বলে ৬ রান করেন তিনি।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম