• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

ফিচার পোস্ট

দেশের বাজারে দ্রব্যমূল্য অসহনীয় পর্যায়ে চলে গেছে : শওকত মাহমুদ

প্রকাশ: বুধবার, ২ মার্চ, ২০২২ ১:২৫
আপডেট: বুধবার, ২ মার্চ, ২০২২ ১:২৫

দেশের বাজারে দ্রব্যমূল্য অসহনীয় পর্যায়ে চলে গেছে : শওকত মাহমুদ

স্টাফ ক‌রেসপ‌ন্ডেন্ট

ফেনীতে জাতীয়তাবাদী দল-বিএনপি’র ভাইস চেয়ারম্যান ও জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি শওকত মাহমুদ বলেছেন, আজকে সারা বাংলাদেশে জেলা সদর গুলোতে বিএনপির নেতাকর্মীদের বিক্ষোভের পদভারে প্রকম্পিত হচ্ছে। দেশের বাজারে দ্রব্যমূল্য অসহনীয় পর্যায়ে চলে গেছে। সরকারের মানুষের দিকে কোন খেয়াল নেই। সরকারের দূর্নীতির কারণে দেশে দ্রব্যমূল্যের দাম বাড়ছে। আজকে দেশে দুর্ভিক্ষের পদধ্বনি শোনা যাচ্ছে।

আজ বুধবার বিকেলে ফেনী শহরের জেবি রোডে আয়োজিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ সময় তিনি আরও বলেন, আমরা খালেদা জিয়ার নেতৃত্বে তারেক রহমানের সেনাপতিত্বে মাঠে নেমেছি। রমজান মাসে বদর যুদ্ধ হয়েছে। রমজান মাসেই আমরা এ সরকারের পতন করবো ইনশাল্লাহ। আওয়ামী লীগকে টেনে ক্ষমতা থেকে নামানো হবে। প্রশাসনকে উদ্দেশ্য করে তিনি বলেন, সময় বেশি নাই। এই সরকারের অন্যায় হুকুম মানবেন না। আজকে সংবাদ পত্রের স্বাধীনতা নেই। আজকে সাংবাদিকরা লিখতে পারছেনা। লিখলেই তাদেরকে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দেয়া হচ্ছে।

জেলা বিএনপির আহবায়ক শেখ ফরিদ বাহারের সভাপতিত্বে বক্তব্য রাখেন চট্টগ্রাম বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক জালাল উদ্দিন মজুমদার, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মশিউর রহমান বিপ্লব, যুবদলের কেন্দ্রীয় সহ সভাপতি আজিজুল আজিজ আরজু।

ফেনী জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন আলালের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন, জেলা বিএনপির যুগ্ম আহবায় এম এ খালেক, গাজী হাবিবুল্লাহ মানিক, মোঃ এয়াকুব নবী, আলাউদ্দিন গঠন ও আনোয়ার হোসেন পাটোয়ারী, জেলা মহিলা দল সভাপতি জুলেখা আক্তার ডেইজী, জেলা যুবদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন খোন্দকার, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক এস এম কায়ছার এলিন, জেলা ছাত্রদলের সভাপতি এম ছালাউদ্দিন মামুন প্রমূখ। মফিজূর রহমান ফেনী।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com