• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

অসত্য মামলায় বিএনপি নেতাকর্মীদের গ্রেফতার মির্জা আলমগীর এর নিন্দা

প্রকাশ: বৃহস্পতিবার, ৩ মার্চ, ২০২২ ৯:২৭
আপডেট: বৃহস্পতিবার, ৩ মার্চ, ২০২২ ৯:২৭

অসত্য মামলায় বিএনপি নেতাকর্মীদের গ্রেফতার মির্জা আলমগীর এর নিন্দা

সিনিয়র করেসপন্ডেন্ট

অসত্য ও বানোয়াট মামলায় হবিগঞ্জ জেলা বিএনপি নেতা আইয়ুব আলী, জেলা যুবদল নেতা মোঃ জসিম মিয়া, জিএম নুরুল হক, আব্দুল করিম, মোঃ তোফায়েল মিয়া, মোঃ আব্দুল মান্নান মিয়া, মাহমুদুল হাসান পারভেজ, শায়েস্তাগঞ্জ উপজেলা যুবদল নেতা মোঃ শাহ আলম ও ছাত্রদল নেতা মোঃ শাহ টুটুল আজ আদালতে হাজিরা দিতে গেলে তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণ করা হয়েছে। এছাড়া ঢাকা মহানগর উত্তর শ্রমিক দলের আহবায়ক কাজী শাহ আলম রাজাকে গতরাতে তার বাসা থেকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ তার বাসায় ভাংচুর চালিয়েছে। একই সাথে তার বড় ভাই ও ২৬ নং ওয়ার্ড বিএনপি’র যুগ্ম আহবায়ক কাজী মজিবর রহমানকেও গ্রেফতার করা হয়েছে। মিথ্যা মামলায় হবিগঞ্জে নেতাকর্মীদের জামিন নামঞ্জুর এবং শ্রমিক দল ঢাকা মহানগর উত্তর এর আহবায়ক ও ২৬ নম্বর ওয়ার্ড বিএনপি’র যুগ্ম আহবায়ককে গ্রেফতারের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আজ এক বিবৃতিতে বিএনপি মহাসচিব বলেন, “৩০ ডিসেম্বরের নির্বাচনের আগের রাতে ভোটের মাধ্যমে নির্লজ্জভাবে রাষ্ট্রক্ষমতা দখলকারী আওয়ামী সরকার এখন ফ্যাসিবাদী কায়দায় দেশ শাসন শুরু করেছে। বিএনপিসহ বিরোধী দলীয় নেতাকর্মীদেরকে রাজনীতির অঙ্গন থেকে সরিয়ে দিতে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মিথ্যা মামলা দায়ের এবং আদালত কর্তৃক জামিন নামঞ্জুর যেন বর্তমান আওয়ামী সরকারের দৈনন্দিন কর্মসূচিতে পরিণত হয়েছে। আর এই কর্মসূচি সফল করার লক্ষ্যে মানুষের ভোটের অধিকার এবং গণতান্ত্রিক অধিকারকে জোর করে কেড়ে নেয়া হয়েছে। দেশকে বিরোধী দলশুন্য করতে বিএনপি নেতা-কর্মীদের বিরুদ্ধে কোন কারণ ছাড়াই মিথ্যা মামলা দিয়ে কারান্তরীণ করা হচ্ছে।
ভুয়া, বানোয়াট ও সাজানো মামলায় হবিগঞ্জ জেলা বিএনপি নেতা আইয়ুব আলী, জেলা যুবদল নেতা মোঃ জসিম মিয়া, জিএম নুরুল হক, আব্দুল করিম, মোঃ তোফায়েল মিয়া, মোঃ আব্দুল মান্নান মিয়া, মাহমুদুল হাসান পারভেজ, শায়েস্তাগঞ্জ উপজেলা যুবদল নেতা মোঃ শাহ আলম ও ছাত্রদল নেতা মোঃ শাহ টুটুল এর জামিন বাতিল করে কারাগারে প্রেরণ এবং ঢাকা মহানগর উত্তর শ্রমিক দলের আহবায়ক কাজী শাহ আলম রাজা ও ২৬ নং ওয়ার্ড বিএনপি’র যুগ্ম আহবায়ক কাজী মজিবর রহমানকে গ্রেফতার বর্তমান গণধিকৃত সরকারের ধারাবাহিক অপকর্মেরই অংশ।
ক্ষমতাসীনরা বিরোধী নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা, গ্রেফতার, তাদের ওপর হামলা, নির্যাতন-নিপীড়ণ এবং গুম, বিচার বহির্ভূত হত্যা, অপহরণ, চাঁদাবাজী ও দখলবাজীকে জাতীয় সংস্কৃতির অংশ করতে নানাবিধ পরিকল্পনা হাতে নিয়েছে। সরকার দেশ শাসনে নজীরবিহীন ব্যর্থতা ঢাকতেই বিএনপি নেতাকর্মীদেরকে মিথ্যা মামলায় কারাগারে আটকে রাখতে উন্মাদ হয়ে গেছে। তবে সরকারের সকল অপকর্ম ও অপশাসনের মূলোৎপাটনে জনগণের ক্ষোভ এখন তীব্র থেকে তীব্রতর হচ্ছে। জনগণের ক্ষমতা জনগণের নিকট ছেড়ে দেয়া না হলে অবৈধ সরকারের রাজসিংহাসন যেকোন মূহুর্তে দুমড়ে মুচড়ে ফেলবে এদেশের স্বাধীনতাকামী মানুষ।”
বিএনপি মহাসচিব অবিলম্বে হবিগঞ্জে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে দায়েরকৃত অসত্য মামলা প্রত্যাহার এবং তাদের নি:শর্ত মুক্তির জোর দাবি জানান। তিনি ঢাকা মহানগর উত্তর শ্রমিক দলের আহবায়ক ও ২৬ নম্বর ওয়ার্ড বিএনপি’র যুগ্ম আহবায়কের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার ও শর্তহীন মুক্তির জোর দাবি করেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com