• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

জাতীয়

আগামী ১৮ মার্চ শুক্রবার দিবাগত রাতে পবিত্র শবে বরাত

প্রকাশ: বৃহস্পতিবার, ৩ মার্চ, ২০২২ ৩:২৩
আপডেট: বৃহস্পতিবার, ৩ মার্চ, ২০২২ ৩:২৩

আগামী ১৮ মার্চ শুক্রবার দিবাগত রাতে পবিত্র শবে বরাত

স্টাফ করেসপন্ডেন্ট

দেশের আকাশে কোথাও পবিত্র শাবান মাসের চাঁদ দেখা যায়নি। চাঁদ দেখা না যাওয়ায় আগামী ১৮ মার্চ শুক্রবার দিবাগত রাতে পবিত্র শবে বরাত উদ্‌যাপিত হবে। বৃহস্পতিবার জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন। সভায় সভাপতিত্ব করেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান এম পি।

হিজরি বর্ষের শাবান মাসের ১৪ তারিখের দিবাগত রাতটি মুসলিমরা সৌভাগ্যের রজনী হিসেবে উদ্‌যাপন করে থাকেন। এই রাতে মহান আল্লাহ তাআলা তাঁর বান্দাদের জন্য অশেষ রহমতের দরজা খুলে দেন। মহিমান্বিত এই রজনীতে ধর্মপ্রাণ মুসলিমরা পরম করুণাময়ের অনুগ্রহ লাভের আশায় নফল নামাজ, পবিত্র কোরআন তিলাওয়াত, জিকিরে মগ্ন থাকেন। অনেকে রোজা রাখেন, দান-খয়রাত করেন। অতীতের গুনাহের জন্য ক্ষমাপ্রার্থনা ও ভবিষ্যৎ জীবনের কল্যাণ কামনা করে মোনাজাত করেন।

শবে বরাত মাহে রমজানেরও আগমনী বার্তা দেয়।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com