• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

ফিচার পোস্ট

অসাধু ব্যবসায়ীদের কারসাজিতে দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি হচ্ছে

প্রকাশ: শনিবার, ৫ মার্চ, ২০২২ ৮:০৪
আপডেট: শনিবার, ৫ মার্চ, ২০২২ ৮:০৪

অসাধু ব্যবসায়ীদের কারসাজিতে দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি হচ্ছে

স্টাফ করেসপন্ডেন্ট

অসাধু ব্যবসায়ীদের কারসাজিতে দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি হচ্ছে। এতে সাধারণ মানুষ দুর্ভোগের শিকার হচ্ছে। তাই সুষ্ঠ তদন্তের মাধ্যমে এই সিন্ডিকেটে যারা জড়িত তাদেরকে খুঁজে বের করে কঠিন শাস্তির আওতায় আনার দাবি জানিয়েছে ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি)।

শনিবার (৫ মার্চ) জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধন থেকে এ দাবি জানানো হয়।

মানববন্ধনে এনপিপি’র মহাসচিব মুক্তিযোদ্ধা মো. আব্দুল হাই মন্ডল বলেন, বাংলাদেশ এখন একটি কঠিন সময় পার করছে। প্রায় দুই বছর করোনায় স্থবির থাকায় পরিস্থিতি স্বাভাবিক হওয়ার সঙ্গে সঙ্গে নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্যের লাগামহীন ঊর্ধ্বগতিতে সাধারণ মানুষ এখন দিশেহারা। নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতি এতটাই প্রকট আকার ধারন করেছে যে, গ্যাস, পানি, বিদ্যুৎসহ নিত্য প্রয়োজনীয় পণ্য যেমন- চাল, ডাল, তেল পিয়াজ, চিনিসহ সমস্ত কিছুর মূল্য দিন দিন লাফিয়ে লাফিয়ে বাড়ছে। যার কারনে মধ্যবিত্ত ও নিম্ন মধ্যবিত্তরা অসহায় জীবন যাপন করছে। এটা এক ধরনের ব্যবসায়িদের সিন্ডিকেটের কারণে এই অবস্থার সৃষ্টি হয়েছে।

তিনি বলেন, আমরা দেখতে পাচ্ছি মধ্যবিত্তরা এখন ট্রাকের পিছনে গিয়ে লাইন ধরছেন। তারা টাকা বাঁচাতে এটা করছেন না বরং বেঁচে থাকার জন্য বাধ্য হয়েছেন। তাই প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বলব, দ্রব্যমূল্য কারসাজির পেছনে থাকা অসাধু ব্যবসায়ীদের ধরতে। সুষ্ঠ তদন্তের মাধ্যমে এই সিন্ডিকেটে যারা জড়িতবতাদেরকে খুঁজে বের করে কঠিন শাস্তির আওতায় আনতে হবে এবং দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতির লাগাম টেনে ধরার জন্য বাজার মনিটরিং আরো জোরদার করতে হবে।

মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন এনপিপি’র যুগ্ম মহাসচিব মো. এমাদুল হক রানা, জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা)’র সভাপতি এ কে এম মহিউদ্দিন আহাম্মেদ (বাবলু), ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি)’র প্রেসিডিয়াম সদস্য মিসেস খালেকুজ্জামান খান দুদু, মো. ইদ্রিস চৌধুরী, শেখ আবুল কালাম, মোহাম্মদ আনিসুর রহমান দেওয়ান প্রমুখ।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com