• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

জাতীয়

বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন নবনিযুক্ত প্রধান নির্বাচন কমিশনার

প্রকাশ: রবিবার, ৬ মার্চ, ২০২২ ১:২৬
আপডেট: রবিবার, ৬ মার্চ, ২০২২ ১:২৬

বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন নবনিযুক্ত প্রধান নির্বাচন কমিশনার

গোপালগঞ্জ প্রতিনিধি

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন নবনিযুক্ত প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আওয়াল। রোববার দুপুর ১২টায় পুষ্পার্ঘ্য অর্পণ করে এ শ্রদ্ধা জানান সিইসি।

পরে ফাতেহাপাঠ ও বঙ্গবন্ধুসহ ১৫ আগস্টে নিহততের আত্মার মাগফিরাত কমনা করে দোয়া ও বিশেষ মোনাজাতে অংশ নেন তারা।

শ্রদ্ধা জানানো শেষে সিইসি ‘জাতির পিতা তোমাকে জীবন্ত দেখেছি। চিরশায়িত অবস্থায় দেখলাম। তুমি আমাদের দেশ দিয়েছ। স্বাধীনতা দিয়েছো। মহান আল্লাহ তোমাকে জান্নাতুল ফেরদৌসে স্থান দেবেন। তোমার জন্য আমাদের দোয়া নিরন্তর থাকবে’— বঙ্গবন্ধু ভবনে রক্ষিত পরিদর্শন বইয়ে এ আবেগঘন মন্তব্য লেখেন।

এর আগে তিনি গণমাধ্যমের প্রশ্নের উত্তরে বলেন, আপাতত রাজনৈতিক দল নিয়ে আমি কোনো কথা বলব না। শুধু বলতে চাই, আজ আমরা এমন একটি জায়গায় দাঁড়িয়ে আছি, যে মাটিতে ঘুমিয়ে আছেন স্বাধীনতার মহান স্থাপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।

তিনি আরও বলেন, আপনারা হয়তো ৭ মার্চের ভাষণ শুনেন নাই। আমি শুনেছি, যে ভাষণ মহান স্বাধীনতা যুদ্ধে এদেশের মুক্তিকামী মানুষকে উজ্জীবিত করেছিল।

এর আগে রোববার দুপুরে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালসহ পাঁচ নির্বাচন কমিশনার সড়ক পথে টুঙ্গিপাড়া এসে পৌঁছলে জেলা প্রশাসক শাহিদা সুলতানার নেতৃত্বে প্রশাসনের কর্মকর্তা ও টুঙ্গিপাড়ার মেয়র তোজাম্মেল হোসেন টুটুলসহ রাজনৈতিক নেতারা তাদের স্বাগত জানান।

এ সময় নির্বাচন কমিশনার বেগম রাশেদা সুলতানা, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আহসান হাবীব খান, মো. আলমগীর, আনিছুর রহমান, জেলা প্রশাসক শাহিদা সুলতানা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইলিয়াছুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার আব্দুর রহমান, টুঙ্গিপাড়ার উপজেলা নির্বাহী অফিসার হেদয়েতুল ইসলাম, টুঙ্গিপাড়ার মেয়র তোজাম্মেল হোসেন টুটুল, জেলা নির্বাচন অফিসার ফয়জুল মোল্লা, টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইলিয়াস হোসেন সরদার, পৌর আওয়ামী লীগের সভাপতি সাইফুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

এরপর প্রধান নির্বাচন কমিশনারসহ অপর নির্বাচন কমিশনাররা সমাধি সৌধের ভেতরে যান এবং সেখানে বঙ্গবন্ধু ও তার বাবা-মায়ের কবর জিয়ারত করেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com