• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

ফিচার পোস্ট

যুবদল নেতাকে থেকে তুলে নেয়ার অভিযোগ রিজভীর

প্রকাশ: সোমবার, ৭ মার্চ, ২০২২ ২:১৫
আপডেট: সোমবার, ৭ মার্চ, ২০২২ ২:১৫

যুবদল নেতাকে থেকে তুলে নেয়ার অভিযোগ রিজভীর

সিনিয়র করেসপন্ডেন্ট

দক্ষিণ কেরানিগঞ্জ থানা যুবদলের সাবেক সহ সভাপতি আরমান হোসেনকে কাশিমপুর কারাফটক থেকে তুলে নেয়ার দুদিন পার হলেও এখনও স্বীকার করছে না আইনশৃঙ্খলা বাহিনী।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী অভিযোগ করে বলেছেন, যুবদল নেতা আরমান হোসেন দীর্ঘদিন কারাগারে ছিলেন। উচ্চ আদালত থেকে জামিন পাওয়ার পর রবিবার (৬মার্চ) কাশিমপুর কারাগার-১ থেকে সে মুক্তি পেয়ে জেল গেটে বের হলেই সাদাপোশাকে প্রশাসনের পরিচয় দিয়ে একদল লোক তাকে মাইক্রোবাসে তুলে নিয়ে যায়। এখন পর্যন্ত তার কোন খোঁজ পাচ্ছে না পরিবার। তাকে কোন থানায় হস্তান্তর করেনি আদালতেও হাজির করা হয়নি।

তিনি আরও বলেন, গুম হওয়া যুবদল নেতা আরমানের পরিবারের সদস্যদের মাঝে আতঙ্ক বিরাজ করছে। আরমান হোসেন আইনশৃঙ্কলাবহিনীর হাতেই রয়েছে। অবিলম্বে তাকে পরিবারের কাছে হস্তান্তর করার দাবি জানান রিজভী।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com