• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

জাতীয়

আল্লাহ আমাদের ফিরিয়ে এনেছেন, আলহামদুলিল্লাহ

প্রকাশ: বুধবার, ৯ মার্চ, ২০২২ ১০:০২
আপডেট: বুধবার, ৯ মার্চ, ২০২২ ১০:০২

আল্লাহ আমাদের ফিরিয়ে এনেছেন, আলহামদুলিল্লাহ

স্টাফ করেসপন্ডেন্ট

আল্লাহ আমাদের ফিরিয়ে এনেছেন, আলহামদুলিল্লাহ। এজন্য আমরা সরকারকে ধন্যবাদ জানিয়েছেন নাবিক জিএম নুরে আলম। তিনি বলেন, আমাদের ফিরে আসা হয়তো সম্ভব ছিল না। দেশের কূটনৈতিক ব্যবস্থার কাছে আমরা কৃতজ্ঞ।

বুধবার (৯ মার্চ) আন্তর্জাতিক বিমানবন্দরের সিআইপি গেইট দিয়ে বের হয়ে আসার সময় তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

তিনি আরও বলেন, দেশে আসতে পেরে আমরা খুশি। পরিবারের সঙ্গে দেখা হয়েছে। আমাদের খুবই ভালো লাগছে। আমরা সরকারের প্রতি কৃতজ্ঞ। দেশের মানুষের কাছে দোয়া চাই।

উল্লেখ্য, গত ২৪ ফেব্রুয়ারি থেকে ইউক্রেনে হামলা চালাচ্ছে রাশিয়া। যুদ্ধের কারণে ইউক্রেনে আটকে পড়ে ‘বাংলার সমৃদ্ধি’ নামে পণ্য জাহাজটি। এরপর ২ মার্চ রাত ৯টা ২৫ মিনিটে জাহাজটি রকেট হামলার শিকার হয়। হামলায় জাহাজের থার্ড ইঞ্জিনিয়ার মো. হাদিসুর রহমান নিহত হন। ইউক্রেনের অলভিয়া বন্দর চ্যানেলে নোঙর করা জাহাজটিতে ২৯ জন বাংলাদেশি নাবিক ছিলেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com