• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

ফিচার পোস্ট

ব্যবসায়ী সিন্ডিকেট সরকার নিয়ন্ত্রন করছে : মোস্তফা ভুইয়া

প্রকাশ: বুধবার, ৯ মার্চ, ২০২২ ১০:১৭
আপডেট: বুধবার, ৯ মার্চ, ২০২২ ১০:১৭

ব্যবসায়ী সিন্ডিকেট সরকার নিয়ন্ত্রন করছে : মোস্তফা ভুইয়া

স্টাফ করেসপন্ডেন্ট

অবস্থাদৃষ্টে মনে হচ্ছে গণবিরোধী ব্যাবসায়ী সিন্ডিকেট এখন সরকার নিয়ন্ত্রন করছে বলে মন্তব্য করে বাংলাদেশ ন্যাপ মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুইয়া বলেন, সরকারের ভিতর লুটেরাদের সহযোগিতায়ই সাধারণ মানুষের পকেট কাটা হচ্ছে। অবৈধ ব্যবসায়ী-সিন্ডিকেট শুধু বাজার নয়, সরকারকেও নিয়ন্ত্রণ করছে। সরকার লুটেরা, মুনাফাখোর ও মজুদদারদের পাহারাদার হিসেবে ব্যবসায়ী-সিন্ডিকেটকে রক্ষা করে চলেছে।

বুধবার (৯ মার্চ) নয়াপল্টনে যাদু মিয়া মিলনায়তনে ‘৯ মার্চ মওলানা ভাসানীর বক্তব্যের স্মরণে’ বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশ ন্যাপ’র আলোচনা সভায় প্রধান বক্তার বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ১৯৭১’র ৭ মার্চের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ভাষণের পর ৯মার্চ মজলুম জননেতা মওলানা ভাসানীর বক্তব্য সমগ্র জাতিকে সংগ্রামী ও বিপ্লবী আগুনে পুড়িয়ে সশস্ত্র মুক্তিযুদ্ধের দিনগুলোতে পৌঁছে দেয়, জাতির মাঝে রাষ্ট্রের অনিবার্যতা স্পষ্ট হয়, জাতির অন্তরে বিপুল শক্তির জন্ম দেয়।

তিনি বলেন, ৯ মার্চ মওলানা ভাসানীর ভাষনের পর প্রধান দুই নেতা একসঙ্গে একই সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে ঐকমত্য প্রকাশ করেন, তখন স্বাধীনতার ক্ষেত্রে আর কোনো সন্দেহের অবকাশ থাকে না। যদিও আজ ইতিহাস থেকে তা মুছে ফেলার চেষ্টা চলছে অব্যাহতভাবে।

তিনি আরো বলেন, সত্য কখনো পরিবর্তিত হয় না, সত্য কখনো মরে না। একদিন আবার মুক্তিযুদ্ধের চেতনাভিত্তিক রাজনৈতিক বিপ্লব ঘটবে-তখন সর্বত্র শোনা যাবে মুক্তি ও সত্যের বাণী।

তিনি বলেন, মুক্তিযুদ্ধের চেতনার বদলে সরকার এখন মুক্তবাজার দর্শনের ভিত্তিতে দেশ পরিচালনা করছে। সরকারের বাজার তদারকি ও নিয়ন্ত্রণের অভাবে ব্যবসায়ী-সিন্ডিকেট দাম বাড়িয়েই চলেছে। করোনার আঘাতে মানুষ যখন বিপর্যস্ত, তখন দ্রব্যমূল্যের পাগলা ঘোড়ার ধাক্কায় মানুষের জীবন চরম হুমকির মধ্যে পড়েছে।

সভাপতির বক্তব্যে মো. কামাল ভুইয়া বলেন, কিছু মানুষ শুধু স্বপ্ন দেখাতে নয়, সেই স্বপ্ন বাস্তবায়নের পথে আলোকবর্তিকা হয়ে থাকেন। মওলানা ভাসানী সেই মাপের একজন মানুষ ছিলেন। মওলানা ভাসানীর মুক্তিযুদ্ধে অবদান সবার মাঝে ছড়িয়ে পড়ুক। শুধু দিবস কেন্দ্রিক স্মরণ না করে তার চেতনাকে লালন করে সুখী সমৃদ্ধশালী দেশ গড়ি এই হোক প্রত্যয়।

বাংলাদেশ ন্যাপ সাংগঠনিক সম্পাদক ও ঢাকা মহানগর ভারপ্রাপ্ত সভাপতি মো. কামাল ভুইয়া’র সভাপতিত্বে আলোচনায় অংশগ্রহন করেন এনডিপি মহাসচিব মো. মঞ্জুর হোসেন ঈসা, দলের ভাইস চেয়ারম্যান স্বপন কুমার সাহা, যুগ্ম মহাসচিব মো. মহসীন ভুইয়া, সাংগঠনিক সম্পাদক মিতা রহমান, মহানগর প্রচার সম্পাদক বাদল দাস, শ্রম বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান, জাতীয় নারী আন্দোলনের সাধারণ সম্পাদক নাজমা রহমান, সহ-সভাপতি জীবন নাহার, যুগ্ম সম্পাদক আনোয়ারা বেগম, সাংগঠনিক সম্পাদক কাকলি রহমান প্রমুখ।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com