• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

ফিচার পোস্ট

সরকারকে আর ক্ষমতায় দেখতে চায় না জনগণ: মোশাররফ

প্রকাশ: বৃহস্পতিবার, ১০ মার্চ, ২০২২ ২:০৭
আপডেট: বৃহস্পতিবার, ১০ মার্চ, ২০২২ ২:০৭

সরকারকে আর ক্ষমতায় দেখতে চায় না জনগণ: মোশাররফ

সিনিয়র করেসপন্ডেন্ট

সরকার সব জাতীয় প্রতিষ্ঠানকে দলীয়করণ করে ব্যর্থতার দোরগোড়ায় নিয়েছে মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, সরকারকে আর ক্ষমতায় দেখতে চায় না জনগণ। দেশ রক্ষায় সবাইকে এক মঞ্চে আসা ছাড়া বিকল্প নেই।

বৃহস্পতিবার বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার ইনস্টিটিউটে ‘উত্তাল মার্চ ১৯৭১’ শীর্ষক এক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।

মোশাররফ বলেন, বর্তমান সরকার, রাতের ভোট দিনে করার সরকার। আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের সবকিছু ধ্বংস করেছে, এই আওয়ামী লীগ রক্ষী বাহিনী দিয়ে মুক্তিযোদ্ধাদের হত্যা করেছে, এই আওয়ামী লীগ আজ র্যাব দিয়ে ৬০০ মানুষকে হত্যা করেছে।

নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেন, জিয়াউর রহমানই উত্তাল মার্চে জনগণের সারিতে এসে যুদ্ধে নেতৃত্ব দিয়েছে। এই সরকার মিথ্যুক-প্রতারক সরকার, দ্রব্যমূল্যের উর্ধ্বগতি কারণে জনগণের আজ দুর্দশা, মানুষ আজ টিসিবি গাড়ির পেছনে দৌড়াচ্ছে, অথচ আওয়ামী লীগ বলছে জনগণের নাকি তিন গুণ ক্রয় ক্ষমতা বেড়েছে।

বিএনপির ভাইস চেয়ারম্যান ব্যারিস্টার শাহজাহান ওমর বলেন, ৭১ উত্তাল মার্চে মেজর জিয়াউর রহমানই নেতৃত্ববিহীন জাতিকে তুর্জ ধ্বনি দিয়ে যুদ্ধে জাগিয়ে ছিল, আর আওয়ামী লীগ তখন ভারতে পালিয়ে ছিল, তাই আওয়ামী হলো মূলত শরণার্থীদের দল, তারাই শরণার্থী হয়ে ভাতা পেতেন, আমরা ছিলাম তখন বাংলাদেশের রণাঙ্গনে।

বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অবঃ) সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম, বীর প্রতীক বলেন, মুক্তিযুদ্ধের সময় সামরিক-বেসামরিক মুক্তিযোদ্ধাদের একত্রিত করেছে মেজর জিয়াউর রহমান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জাতীয় পার্টির চেয়ারম্যান (জাফর), মোস্তফা জামাল হায়দার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক মাহবুব উল্লাহ, বিএনপির ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমান উল্লাহ আমান, দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম প্রমুখ।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com