• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

ফিচার পোস্ট

সরকার যুদ্ধের কথা বলে ব্যর্থতা আড়াল করতে চায়: সাইফুল হক

প্রকাশ: বৃহস্পতিবার, ১০ মার্চ, ২০২২ ১০:১৯
আপডেট: বৃহস্পতিবার, ১০ মার্চ, ২০২২ ১০:১৯

সরকার যুদ্ধের কথা বলে ব্যর্থতা আড়াল করতে চায়: সাইফুল হক

স্টাফ করেসপন্ডেন্ট

বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, সরকার যুদ্ধের কথা বলছে নিজেদের দুর্নীতি, ব্যর্থতা ও সিন্ডিকেট আড়াল করার জন্য। আন্তর্জাতিক বাজার ও রাশিয়া-ইউক্রেনের কথা বলে নিজেরা পার পেতে চান।

বৃহস্পতিবার (১০ মার্চ) প্রেস ক্লাবের সামনে সোনার বাংলা পার্টি আয়োজিত নিত্যপ্রয়োজনীয় পণ্যের অস্বাভাবিক মূল্য বাড়ায় মানববন্ধন ও প্রতিবাদ সভায় তিনি এ কথা বলেন।

সাইফুল হক বলেন, মন্ত্রীরা বলছেন রাশিয়া-ইউক্রেনে যে যুদ্ধ হচ্ছে তার কারণে দাম বাড়ছে। ১৩-১৪ দিন ধরে চলা যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে নিশ্চয় আমাদের অর্থনীতিতে প্রভাব পড়বে। কিন্তু আমাদের এখানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি ১২-১৩ দিনের ব্যাপার নয়। ১২ বছর ধরে এ দাম বেড়েই চলছে। এর সঙ্গে যুদ্ধের কোনো সম্পর্ক নেই।

রাশিয়া-ইউক্রেনের যুদ্ধের সঙ্গে পেঁয়াজের দাম বাড়ার সম্পর্ক কি প্রশ্ন করে তিনি বলেন, রাশিয়া-ইউক্রেন তো পেঁয়াজ উৎপাদন করে না। ৭-১০ দিনের ব্যবধানে ১৫-২০ টাকা করে কেজিপ্রতি দাম বেড়েছে পেঁয়াজের। এমন কোনো জিনিস নেই যে দাম বাড়েনি।

তিনি আরও বলেন, গত ১০ বছরে বিদ্যুৎ, পানি ও এলপিজি গ্যাসের দাম বাড়ানো হয়েছে অনেকগুণ। যেগুলোর সঙ্গে যুদ্ধের সরাসরি কোনো সম্পর্ক ছিল না।

সভায় আরও উপস্থিত ছিলেন সোনার বাংলা পার্টির সদস্যরা।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com