• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

জাতীয়

ভোজ্যতেলের তেলের দাম শিগগিরই কমে আসবে: আইনমন্ত্রী

প্রকাশ: শুক্রবার, ১১ মার্চ, ২০২২ ৮:৫৮
আপডেট: শুক্রবার, ১১ মার্চ, ২০২২ ৮:৫৮

ভোজ্যতেলের তেলের দাম শিগগিরই কমে আসবে: আইনমন্ত্রী

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক বলেছেন, ভোজ্যতেলের দাম নিয়ন্ত্রণে রাখতে সরকার সব ধরনের পদক্ষেপ গ্রহণ করেছে। আমার মনে হয়, তেলের দাম দ্রুত সময়ের মধ্যে কিছুটা কমে আসবে।

শুক্রবার (১১ মার্চ) বেলা ১১টায় ব্রাহ্মণবাড়িয়ার কসবায় উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। উপজেলা পরিষদ মিলনায়তনে এই সভার আয়োজন করা হয়।

আনিসুল হক বলেন, গত ৪০ বছরে বিশ্বে ভোজ্যতেলের দাম যত বেড়েছে, সম্প্রতি তার চেয়ে বেড়েছে অনেক বেশি। এর প্রভাব পড়েছে বাংলাদেশেও। তেলের দাম নিয়ন্ত্রণ করা হবে। এ জন্য জনগণকে ধৈর্য ধরতে হবে।

মেয়াদোত্তীর্ণ জেলা পরিষদ নির্বাচন প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, নতুন নির্বাচন কমিশন দায়িত্ব বুঝে নিয়েছেন। আমার বিশ্বাস, প্রথম কাজ হিসেবে শিগগিরই জেলা পরিষদ নির্বাচন দিয়ে দেবেন তারা। সেখানে যদি আইন সংশোধন করতে হয়, নির্বাচনের স্বার্থে যত দ্রুত সম্ভব সংশোধনের চেষ্টা করবে সরকার।

সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মজিবুর রহমান বাবুল, যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুবুল বারী চৌধুরী মন্টু, সদস্য শাহ আলম, কসবা উপজেলা পরিষদের চেয়ারম্যান রাশেদের কাউছার ভূইয়া জীবন প্রমুখ।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com