• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

জাতীয়

অচিরেই বাংলাদেশ উন্নত দেশ হবে: কৃষিমন্ত্রী

প্রকাশ: শনিবার, ১২ মার্চ, ২০২২ ৯:৫৬
আপডেট: শনিবার, ১২ মার্চ, ২০২২ ৯:৫৬

অচিরেই বাংলাদেশ উন্নত দেশ হবে: কৃষিমন্ত্রী

স্টাফ করেসপন্ডেন্ট

কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক বলেছেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা দারিদ্র্যমুক্ত, ক্ষুধামুক্ত সোনার বাংলা গড়তে কাজ করছি। পাশাপাশি মৎস্য, পোল্ট্রি ও ধানসহ সব কৃষিকাজ বিজ্ঞানসম্মত ও আধুনিকভাবে করার জন্য কাজ করছি, যাতে কৃষিকাজ লাভজনক হয়। এর ফলে বাংলাদেশ অচিরেই সমৃদ্ধশালী উন্নত দেশে পরিণত হবে।’

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) যাতে পোল্ট্রি, ফিশ ও ডেইরি শিল্পকে শিল্প খাতের স্থলে কৃষি ফার্ম ক্যাটাগরিতে অন্তর্ভুক্ত করে, সে বিষয়েও কাজ চলছে বলে জানান মন্ত্রী।

গাজীপুর সদর উপজেলায় আজ শনিবার (১২ মার্চ) বহুরিয়াচালা ফিশ ফারমার্স অ্যাসোসিয়েশন আয়োজিত এক মতবিনিময় সভায় এসব কথা বলেন কৃষিমন্ত্রী।

কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক ও ঢাকায় সফররত জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) মহাপরিচালক (ডিজি) কিউ দোংয়ু আজ সকালে গাজীপুর সদর উপজেলার বহুরিয়াচালা ও কোলতিয়া গ্রামে মৎস্য-পোল্ট্রি খামার এবং বোরো ধানখেত পরিদর্শন করেন। একই সঙ্গে তারা খামারি ও চাষিদের সঙ্গে মতবিনিময় করেন।

এ সময় কৃষি মন্ত্রণালয়ের সচিব মো. সায়েদুল ইসলাম, অতিরিক্ত সচিব রুহুল আমিন তালুকদার, বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের (বিএআরসি) নির্বাহী চেয়ারম্যান শেখ মো. বখতিয়ার, এফএও’র এডিজি জং-জিন কিম, রিজিওনাল কনফারেন্স ফর এশিয়া অ্যান্ড দ্য প্যাসিফিকের (এপিআরসি) কনফারেন্স সেক্রেটারি শ্রীধর ধর্মপুরী, বাংলাদেশ প্রতিনিধি রবার্ট সিম্পসন, গাজীপুরের জেলা প্রশাসক প্রমুখ উপস্থিত ছিলেন।

পরিদর্শনকালে এফএও’র ডিজি কিউ দোংয়ু চাষিদের সঙ্গে কথা বলেন এবং সমস্যার কথা শোনেন। বিজ্ঞানভিত্তিক চাষাবাদের জন্য প্রযুক্তিগত সহায়তা এবং বিদেশি সাহায্য আনার ব্যাপারে এফএও সহায়তা করবে বলে জানান তিনি।

নিজের ব্যক্তিগত জীবনের স্মৃতিচারণ করে ডিজি বলেন, ‘আমার জন্ম চীনের গ্রামে। ছোটোবেলায় আমিও প্রায় এ রকম গ্রামেই বেড়ে উঠেছি। আমি আশা করি, আগামী ১০ থেকে ১৫ বছরের মধ্যে বাংলাদেশ চীনের মতো উন্নত হবে।’


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com