• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

জাতীয়

পাঁচ দিনের সরকারি সফর শেষে দেশের পথে প্রধানমন্ত্রী

প্রকাশ: শনিবার, ১২ মার্চ, ২০২২ ৪:৩০
আপডেট: শনিবার, ১২ মার্চ, ২০২২ ৪:৩০

পাঁচ দিনের সরকারি সফর শেষে দেশের পথে প্রধানমন্ত্রী

স্টাফ করেসপন্ডেন্ট

পাঁচ দিনের সরকারি সফর শেষে সংযুক্ত আরব আমিরাত থেকে দেশে ফিরছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার (১২ মার্চ) স্থানীয় সময় বিকেল ৫টা ৪৫ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ভিভিআইপি ফ্লাইটে (বিজি-১৩০২) আবুধাবি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রওনা হন প্রধানমন্ত্রী।

এসময় আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. আবু জাফর এবং দেশটির সরকারের উচ্চ পর্যায়ের প্রতিনিধিরা আবুধাবি বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে বিদায় জানান।

প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানটি বাংলাদেশের স্থানীয় সময় রাত ১১টা ৩০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে।

এর আগে গত ৭ মার্চ সংযুক্ত আরব আমিরাতের উপরাষ্ট্রপতি ও দুবাইয়ের শাসক মোহাম্মদ বিন রশিদ আল মাকতুমের আমন্ত্রণে পাঁচ দিনের সরকারি সফরে আবু ধাবি যান তিনি।

সংযুক্ত আরব আমিরাত সফরকালে আল মাকতুমের সঙ্গে শেখ হাসিনার দ্বিপাক্ষিক বৈঠকে দুই দেশের পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও জোরদার করাসহ বাণিজ্য ও বিনিয়োগ বাড়ানোর সিদ্ধান্ত হয়।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com