• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

ফিচার পোস্ট

ভারতীয় জনতা পার্টির নেতা বিজয়ের সঙ্গে ১৪ দলের সাক্ষাৎ

প্রকাশ: সোমবার, ১৪ মার্চ, ২০২২ ৩:৫৭
আপডেট: সোমবার, ১৪ মার্চ, ২০২২ ৩:৫৭

ভারতীয় জনতা পার্টির নেতা বিজয়ের সঙ্গে ১৪ দলের সাক্ষাৎ

স্টাফ করেসপন্ডেন্ট
ভারতীয় জনতা পার্টির (বিজেপি) বৈদেশিকবিষয়ক বিভাগের প্রধান ড. বিজয় চাতওয়ালার সঙ্গে বৈঠক করেছে ক্ষমতাসীন ১৪ দলীয় জোট।

সোমবার (১৪ মার্চ) বিকেলে রাজধানীর সোনারগাঁও হোটেলের ওই বৈঠকে জোট নেতাদের নেতৃত্ব দেন ১৪ দলের সমন্বয়ক ও আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য আমির হোসেন আমু।

বৈঠক শেষে আমির হোসেন আমু বলেন, তাদের দলীয় উদ্দেশ্য বিভিন্ন দেশে রাজনৈতিক দলের সঙ্গে সম্পর্ক উন্নয়ন করা এবং দেশের সঙ্গে সম্পর্ক উন্নয়ন করা। সেই লক্ষ্যে তাদের এই সফর। তারই অংশ হিসেবে তারা বাংলাদেশে এসেছে। সেই হিসেবে আমাদের আওয়ামী লীগের সঙ্গে মতবিনিময় হয়েছে।

তিনি বলেন, রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংযোগ স্থাপন করাই তাদের উদ্দেশ্য। সেই হিসেবে ১৪ দলের সঙ্গেও বৈঠক করেছেন। তিনি (বিজয় চাতওয়ালার) আমাদের মতমত কী? বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক কী, আমরা কী চাই ইত্যাদি নানা বিষয়ে আলোচনা হয়েছে। মূলত সম্পর্কোন্নয়নে যা যা জানা দরকার বোঝা দরকার, সেগুলো বোঝাপড়ার জন্য এই আলোচনা। আমরা আমাদের কথা বলেছি, তিস্তার পানির কথা বলেছি, বর্ডার কিলিং বিষয়ে তুলে ধরেছি। আসাম থেকে যারা মাইগ্রেন্ট করেছে তাদের বিষয়েও বলেছি। তাদের যাতে পাঠানো না হয়- এগুলো নিয়ে আমাদের মধ্যে আলোচনা হয়েছে। তিনি (বিজয় চাতওয়ালার) যথাযথ জায়গায় পৌঁছে দেবেন বলে আশ্বস্ত করেছেন এবং এই ব্যাপারে তিনি তার ভূমিকা রাখবেন।

আমু বলেন, এটা পার্টি লেবেলের আলোচনা। তিনিও গভর্ম্যান্টে নাই আমরাও নাই। পার্টি টু পার্টি আলোচনা। তিনিও সরকারি দলের লোক আমরাও সরকারি দলের, সেই হিসেবে একটা জায়গায় মিল আছে।

এই পর্যায়ে তো অনেক আলোচনা হয়েছে সমাধানের কি কোনো পথ বের হলো- এমন প্রশ্নের জবাবে আমির হোসেন আমু বলেন, আলোচনা হতে হতেই একটা সময় সমাধান আসে। অনেকবার অনেক আলোচনা হয়েছে হতে হতে সমাধান হবে।

আগামী নির্বাচন নিয়ে কোনো আলোচনা হয়েছে কি না এ বিষয়ে তিনি বলেন, না, নির্বাচন ব্যাপারে কোনো আলোচনা হয়নি।

সফরকালে বিরোধী রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক হবে কি না- এ বিষয়ে ১৪ দলের সমন্বয়ক বলেন, এটা তারা বলতে পারবে। এটা তাদের ব্যাপার। বিভিন্ন দলের সঙ্গে যোগাযোগ করতে পারে, করুক আমাদের কোনো আপত্তি নাই।

বৈঠকে অংশ নেন ১৪ দলীয় জোটের নেতা ও ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ সভাপতি হাসানুল হক ইনু, সাম্যবাদী দলের সভাপতি দীলিপ বড়ুয়া, ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা, আওয়ামী লীগের মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মৃণাল কান্তি দাস। বৈঠকে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী উপস্থিত ছিলেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com