• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

রাজনীতি

খালেদা জিয়ার সাজা স্থগিতের মেয়াদ বৃদ্ধির আবেদন

প্রকাশ: মঙ্গলবার, ১৫ মার্চ, ২০২২ ৮:৫৮
আপডেট: মঙ্গলবার, ১৫ মার্চ, ২০২২ ৮:৫৮

খালেদা জিয়ার সাজা স্থগিতের মেয়াদ বৃদ্ধির আবেদন

স্টাফ করেসপন্ডেন্ট

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাজা স্থগিতের মেয়াদ বৃদ্ধির আবেদন করেছে পরিবার। এবারও বিদেশে চিকিৎসার অনুমতি চাওয়া হয়েছে।

গত সপ্তাহে খালেদা জিয়ার ভাই শামীম ইস্কান্দার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এই আবেদন করেছেন বলে বিএনপি চেয়ারপারসন সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

তবে এ বিষয়ে জানতে চাইলে খালেদা জিয়ার ব্যক্তিগত সহকারী এ বি এম আব্দুস সাত্তার  বলেন, এটা পরিবারের বিষয়, আমাদের সঙ্গে শেয়ার করেনি।

এ পর্যন্ত ৬ মাস করে চারবার খালেদা জিয়ার সাজা স্থগিতের মেয়াদ বৃদ্ধি করা হয়েছে। আগামী ২৪ মার্চ চলতি মেয়াদ শেষ হবে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com