• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

ফিচার পোস্ট

যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতা দিবস উদযাপন করবে বিএনপি

প্রকাশ: বৃহস্পতিবার, ১৭ মার্চ, ২০২২ ৮:৩৩
আপডেট: বৃহস্পতিবার, ১৭ মার্চ, ২০২২ ৮:৩৩

যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতা দিবস উদযাপন করবে বিএনপি

স্টাফ করেসপন্ডেন্ট

যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপনের সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। দলটির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৭ মার্চ) বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, আগামী ২৬ মার্চ স্বাধীনতা ও জাতীয় দিবসের কর্মসূচি যথাযোগ্য মর্যাদার সঙ্গে উদযাপনের সিদ্ধান্ত গৃহীত হয়।

এছাড়াও সভায়, ১৯৭১ সালে ২৭শে মার্চ জিয়াউর রহমানের কালুরঘাট বেতার আহ্বানের দিনটিকে স্মরণীয় করে রাখার জন্য চট্টগ্রামে কর্মসূচী পালনের সিদ্ধান্ত নেওয়া হয়। এ বিষয়ে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উৎযাপনের জাতীয় কমিটির চট্টগ্রাম বিভাগের আহ্বায়ক জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ করা হয়।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com