• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

ফিচার পোস্ট

দেশে ২০২২ সালের মধ্যে একটা পরিবর্তনের ঝড় উঠবে : দুদু

প্রকাশ: শনিবার, ১৯ মার্চ, ২০২২ ৮:৫০
আপডেট: শনিবার, ১৯ মার্চ, ২০২২ ৮:৫০

দেশে ২০২২ সালের মধ্যে একটা পরিবর্তনের ঝড় উঠবে : দুদু

স্টাফ করেসপন্ডেন্ট

দেশে ২০২২ সালের মধ্যে একটা পরিবর্তনের ঝড় উঠবে ব‌লে মন্তব‌্য ক‌রে‌ছেন বিএন‌পির ভাইস চেয়ারম‌্যান ও ছাত্রদ‌লের সা‌বেক সভাপ‌তি শামসুজ্জামান দুদু।

তিনি ব‌লেন, আমার মনে হয় এবছরই একটা পরিবর্তনের ঝড় উঠবে। এই ঝড় গণতন্ত্রের স্বপক্ষের, স্বাধীনতার স্বপক্ষের, এই ঝড় ১৯৭১ সালে যারা শহীদ হয়েছিল তাদের স্বপক্ষে।

শ‌নিবার (১৯ মার্চ) জাতীয় প্রেসক্লা‌বের তফাজ্জল হোসেন মা‌নিক মিয়া হ‌লে স্বাধীনতা অধিকার আন্দোলনের উদ্যোগে বিএন‌পির সা‌বেক মহাস‌চিব খোন্দকার দে‌লোয়ার হো‌সেন ও খ‌্যা‌তিমান আইনজীবী ও রাজনী‌তি‌বিদ ব‌্যা‌রিস্টার মওদুদ আহ‌মেদের মৃত্যুবা‌র্ষিকী উপল‌ক্ষে শোকসভা ও দোয়া মাহ‌ফি‌লে তি‌নি এ মন্তব‌্য ক‌রেন।

কৃষক দলের সাবেক এই আহ্বায়ক বলেন, স্বাধীনতা পরবর্তী সময়ে আওয়ামী লীগের কাছে এই দেশবাসী যে প্রত্যাশা করেছিল তার কিছুই পায়নি। সাড়ে তিন বছরের যে শাসনকাল তার মধ্যে দুটি শব্দ আছে, একটি হলো মজুদদারি। এটা আমাদের শেখ মুজিবুর রহমান বলতেন মজুদদারদের ধ্বংস করতে হবে।

শেখ হাসিনার উদ্দেশ্যে তিনি বলেন, শেখ মুজিবুর রহমান আওয়ামী লীগের নেতাকর্মীদের উদ্দেশে বলেছিলেন লোকে পায় সোনার খনি, আমি পেয়েছি চোরের খনি। সাড়ে সাত কোটি কম্বল আমার কম্বল কোথায়? শেখ মুজিবুর রহমানের কম্বল কোথায়? শেখ হাসিনা বেঁচে আছেন এখন যে দুর্নীতি হচ্ছে তাতে আপনি কষ্ট পাইয়েন না। আপনার বাবার আমলেই আওয়ামী লীগের লোকজন কথা শুনে নাই। এখন আপনার সুসময়ে আপনার কথা শুনবে এটা ভাবা ঠিক হবে না।

খন্দকার দেলোয়ার হোসেন ও মওদুদ আহমেদের রুহের মাগফেরাত কামনা করে ছাত্রদলের সাবেক এই সভাপতি বলেন, জাতির জন্য রাজনীতির জন্য এই দুইজনের যে অবদান ঘণ্টার পর ঘণ্টা বক্তব্য দিলেও তাদের অবদানের কথা শেষ হবে না।

তিনি বলেন, তথাকথিত ওয়ান ইলেভেনের সময় মৃত্যুপথযাত্রী হয়েও খন্দকার দেলোয়ার হোসেন গণতন্ত্রের স্বপক্ষে একটা ভূমিকা নিয়েছিলেন। খন্দকার দেলোয়ার, মওদুদ আহমেদ আজীবন গণতন্ত্রের পক্ষে কাজ করে গেছেন। আমরা যদি গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে চাই তাহলে এই দুইজনকে স্মরণ করতে হবে, বন্ধু ভাবতে হবে, নেতা ভাবতে হবে।

আ‌য়োজক সংগঠ‌নের সভাপ‌তি ড. কাজী ম‌নিরুজ্জামান ম‌নি‌রের সভাপ‌তি‌ত্বে শোকসভায় আরও উপ‌স্থি‌তি ছি‌লেন বিএন‌পির স্থায়ী ক‌মি‌টির সদস‌্য আ‌মির খসরু মাহমুদ চৌধুরী, ঢাকা মহানগর দ‌ক্ষিণ বিএন‌পির আহবায়ক আব্দুস সালাম, জাতীয় দ‌লের সভাপ‌তি এহছানুল হুদা, নির্বাহী ক‌মি‌টির সদস‌্য আবু না‌সের মোহাম্মদ রহমতুল্লাহ প্রমুখ।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com