• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

ফিচার পোস্ট

আন্দোলন ছাড়া কোন পথ নাই : আলাল

প্রকাশ: সোমবার, ২১ মার্চ, ২০২২ ৮:৪৮
আপডেট: সোমবার, ২১ মার্চ, ২০২২ ৮:৪৮

আন্দোলন ছাড়া কোন পথ নাই : আলাল

স্টাফ করেসপন্ডেন্ট

বিএন‌পির যুগ্ম-মহাস‌চিব এড. সৈয়দ মোয়া‌জ্জেম হো‌সেন আলাল ব‌লেছেন, দেশকে রক্ষা করতে হলে আন্দোলন ছাড়া কোন পথ নাই। আন্দোলনের শেষ পথ।

তি‌নি ব‌লেন, আমরা আ‌ন্দোলন কর‌ছি সেই আ‌ন্দোলন‌কে আরও বেগবান কর‌তে হ‌বে। সবাইকে ঐক্যবদ্ধ হতে হ‌বে, তাহ‌লে সফল হওয়া যা‌বে। দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা হ‌বে। দ্রবমূল্য ক‌মে যা‌বে।

সোমবার (২১ মার্চ) জাতীয় প্রেসক্লা‌বের মি‌লনায়ত‌নে মু‌ক্তি‌যোদ্ধা দ‌লের উ‌দ্যো‌গে বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবি ও “মুক্তিযুদ্ধের প্রত্যাশা ও আজকের বাংলাদেশ এবং চলমান রাজনৈতিক সংকট উত্তরণে করণীয়” শীর্ষক আলোচনা সভায় তি‌নি এসব কথা ব‌লেন।

আলাল বলেন, এই আওয়ামী লীগ সরকারকে ঘাড় ধরে বুঝাতে হবে স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। তিনি রণাঙ্গনের মুক্তিযোদ্ধা। আপনাদের (আওয়ামী লীগ) মুক্তিযোদ্ধার দল না।

তিনি বলেন, এখানে মুক্তিযোদ্ধারা ও মুক্তিযুদ্ধের প্রজন্মরা আছেন। তাদেরকে এই চেতনা ধারণ করে দেশে যে আন্দোলন চলছে তা বাস্তবে রূপ দিতে হবে। এর বাইরে আর দ্বিতীয় কোন কথা থাকতে পারে না।

যুবদলের সাবেক সভাপতি বলেন, আওয়ামী লীগ এমন একটি দল যে দলের এক মন্ত্রী বলেন আব্বা ঘুমের মধ্যে বড়লোক হয়ে যাচ্ছি টেরই পারছি না। আরেক মন্ত্রী বলেন, গরু যদি কচুরিপানা খেতে পারে আমরা পারবো না কেন। আওয়ামী লীগ হ‌চ্ছে এমন একটা দল।

তিনি বলেন, দ্রব্যমূল্যের দাম তো বাড়বেই কারণ এই সরকার তাদের ক্ষমতা টিকিয়ে রাখার জন্য তেলসহ বিভিন্ন দ্রব্য-পণ্য পশ্চিমা শক্তির বিভিন্ন শক্তিকে দিচ্ছে এই কারণে দ্রব্যমূল্যের দাম তো বাড়বেই।

আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন, বি এন পির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, নজরুল ইসলাম খান, ভাইস চেয়ারম্যান শওকত মাহমুদ প্রমুখ।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com