• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

রাজনীতি

ছবিতে বিএনপির আজকের বিজয় র‍্যালি

প্রকাশ: শনিবার, ২৬ মার্চ, ২০২২ ২:০৮
আপডেট: শনিবার, ২৬ মার্চ, ২০২২ ২:০৮

ছবিতে বিএনপির আজকের বিজয় র‍্যালি

সিনিয়র করেসপন্ডেন্ট

স্বাধীনতা দিবস উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে আয়োজিত র‌্যালিতে ঢল নেমেছে দলীয় নেতাকর্মীদের।

আজ শনিবার (২৬ মার্চ) বিকেল ৩টায় রাজধানীর নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয় থেকে র‌্যালি শুরু হওয়ার কথা থাকলেও দুপুর ২.৩০টার মধ্যেই লাখো নেতাকর্মী বিএনপি কার্যালয় ও আশেপাশের রাস্তায় জড়ো হয়ে যান।

র‌্যালিতে অংশ নিতে ঢাকা মহানগরের বিভিন্ন এলাকা থেকে মাইক ও বাদ্যযন্ত্রসহ ঘোড়ার গাড়ি ও পিকআপ ভ্যানে করে নেতাকর্মীরা আসেন। তারা বিভিন্ন দেশাত্মবোধক গান পরিবেশন করেন ও বাজান।

র‌্যালিতে অংশ নেয়া নেতাকর্মীদের দিয়ে রাজধানীর দৈনিক বাংলা মোড় হয়ে নয়া পল্টন কার্যালয় আবার নয়া পল্টন কার্যালয় হয়ে বিজয়নগর পানির ট্যাংকি, কাকরাইল মোড় ও আশেপাশের রাস্তা ভরপুর হয়ে গেছে। এসময় এসব রাস্তায় গণপরিবহন বন্ধ রয়েছে।

বিএনপি নেতাদের দাবি বর্তমান সরকারকে এদেশের মানুষ আর ক্ষমতায় দেখতে চায় না। তারই ফলশ্রুতি আজকের এই গণস্রোত।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com