• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

জাতীয়

জাতীয় সংসদের ১৭তম অধিবেশন শুরু

প্রকাশ: সোমবার, ২৮ মার্চ, ২০২২ ১:৫১
আপডেট: সোমবার, ২৮ মার্চ, ২০২২ ১:৫১

জাতীয় সংসদের ১৭তম অধিবেশন শুরু

স্টাফ করেসপন্ডেন্ট

সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে জাতীয় সংসদের ১৭তম অধিবেশন শুরু হয়েছে। আজ সোমবার (২৮ মার্চ) বিকেল ৫টায় অধিবেশন শুরু হয়। এটি ২০২২ সালের দ্বিতীয় অধিবেশন। এটি সংক্ষিপ্ত হতে পারে। এরপরই শুরু হবে বাজেট অধিবেশন।

অধিবেশনে সভাপতিত্ব করছেন স্পিকার শিরীন শারমিন চৌধুরী। অধিবেশনের প্রথম দিন চাকরির শর্তাবলী সম্পর্কিত গণমাধ্যমকর্মী বিল উঠছে। বৈঠকের শুরুতে সভাপতিমণ্ডলীর মনোনয়ন ও শোক প্রস্তাব উত্থাপন করা হয়।

এদিকে, অধিবেশনকে কেন্দ্র করে সংসদ এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। নিষিদ্ধ করা হয়েছে সভা-সমাবেশ। আর সংসদে অংশগ্রহণকারী এমপিদের করোনা পরীক্ষারও ব্যবস্থা নেওয়া হয়েছে।

সংসদে পাসের অপেক্ষায় থাকা বিলগুলো হলো- মোংলা বন্দর কর্তৃপক্ষ বিল ২০২১, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পিরোজপুর বিল ২০২১, বাংলাদেশ পেটেন্ট বিল ২০২১, সরকারি ঋণ বিল ২০২১, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ বিল ২০২১ ও বয়লার বিল ২০২১।

এ ছাড়া, সংসদীয় কমিটিতে পরীক্ষাধীন থাকা বিলগুলো হলো- বাংলাদেশ জাতীয় জাদুঘর বিল ২০২১, বাংলাদেশ পর্যটন করপোরেশন (সংশোধন) বিল ২০২২, বাণিজ্য সংগঠন বিল ২০২২, জেলা পরিষদ (সংশোধন) বিল ২০২২ ও স্থানীয় সরকার (পৌরসভা) (সংশোধন) বিল ২০২২।

সংসদে উপস্থাপনের জন্য সংসদ সচিবালয়ে যে বিল জমা পড়েছে সেগুলো হলো- বেসরকারি মেডিকেল কলেজ ও ডেন্টাল কলেজ বিল ২০২২, পেমেন্ট অ্যান্ড সেটেলমেন্ট সিস্টেমস বিল ২০২২, বৈষম্যবিরোধী আইন ২০২২।

এদিকে, করোনা সংক্রমণের পর এবারই প্রথম গণমাধ্যমকর্মীদের সরাসরি সংসদ অধিবেশনে সংবাদ সংগ্রহের সুযোগ দেওয়া হচ্ছে।

এর আগে, করোনাকালে দুই বছরে দুই-একটি অধিবেশনে এক বা দুইদিনের জন্য গণমাধ্যমকে সংসদ ভবনে প্রবেশের সুযোগ দেওয়া হয়েছিল। তবে তাদের সংসদ গ্যালারিতে প্রবেশের সুযোগ হয়নি। সংসদ ভবনের নির্ধারিত কক্ষে বসে সংবাদ সংগ্রহ করতে হয়েছে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com