• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

ফিচার পোস্ট

বিএনপি দলটাই হচ্ছে দুর্নীতিবাজদের দল

প্রকাশ: বুধবার, ৩০ মার্চ, ২০২২ ১০:৩৯
আপডেট: বুধবার, ৩০ মার্চ, ২০২২ ১০:৩৯

বিএনপি দলটাই হচ্ছে দুর্নীতিবাজদের দল

স্টাফ করেসপন্ডেন্ট

বিএনপির সমালোচনা করে আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, বিএনপি দলটাই হচ্ছে দুর্নীতিবাজদের দল। তাদের দলের নেতারা মানুষের কাছে দুর্নীতিবাজ হিসেবে চিহ্নিত। বিএনপি নিজেদের দুর্নীতি ঢাকতেই সরকার নামে মিথ্যাচার করছে।

বুধবার (৩০ মার্চ) রাজধানী রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি)’র সেমিনার কক্ষে বাংলাদেশ আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপকমিটির উদ্যোগে “টেকসই উন্নয়নের জন্য নবায়নযোগ্য জ্বালানির সম্ভাবনা” শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বিদ্যুৎ, জ্বালানী ও খনিজসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবং বাংলাদেশ আওয়ামী লীগের অর্থ বিষয়ক সম্পাদক ওয়াসিকা আয়েশা খান, এমপি। সেমিনারের মূল প্রবন্ধ উপস্থাপন করেন, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন নবায়ণযোগ্য জ্বালানি বিশেষজ্ঞ ও ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, ঢাকার শক্তি গবেষণা কেন্দ্রের পরিচালক প্রকৌশলী শাহরিয়ার আহমেদ চৌধুরী। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, বাংলাদেশ আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এবং উপ-কমিটির সদস্য সচিব ইঞ্জিনিয়ার মোঃ আবদুস সবুর। অনুষ্ঠানের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপ-কমিটির চেয়ারম্যান এবং বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য প্রফেসর ড. মোঃ হোসেন মনসুরের সভাপতিত্বে সঞ্চালনা করেন উপকমিটির সদস্য প্রকৌশলী মো. রনক আহসান।

মাহবুব উল আলম হানিফ বলেন, বিএনপির পক্ষ থেকে প্রতিদিনই বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ভাঙা রেকর্ড বাজাচ্ছেন। বিএনপির এখন কাজ হচ্ছে ভাঙা রেকর্ড বাজানো। বিএনপির মহাসচিব সরকারের উন্নয়ন দেখে, এখন আর উন্নয়নের বিরুদ্ধে কথা বলতে পারছেন না।

তিনি বলেন, বিএনপির নেতারা আগে বলতো, উন্নয়ন কোথায় হয়েছে, উন্নয়ন নাই, কিছু নাই। এখন বড় বড় মেগা প্রকল্প নিজস্ব অর্থায়নে পদ্মাসেতু, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, মেট্রোরেল হচ্ছে, কর্ণফুলী নদীতে র্টানেল হচ্ছে, পায়রা সমুদ্র বন্দর, তাপবিদ্যুৎ কেন্দ্র, এগুলো দেখে আর বলতে পারছে না যে, উন্নয়ন হচ্ছে না। এখন তাদের বোল পাল্টে গেছে। এখন বলে বড় বড় প্রকল্পের নামে বড়-বড় দুর্নীতি হচ্ছে।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সমালোচনা করে আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আরও বলেন, বিএনপি ভবিষ্যত নাকি তারেক রহমান। তিনি একজন দুর্নীতিবাজ, পলাতক দণ্ড প্রাপ্ত আসামি। তাদের সরকারের সময় বিদ্যুৎ নিয়ে আলোচনা করতে গিয়ে কি একটা ব্যখা দিয়েছিলেন তারেক রহমান। তা দেশ বাসি দেখেছে। তার ব্যাখ্যা শুনে লজ্জায় মাথায় হেড হয়ে যায়। বিএনপি এর মত নেতা নিয়ে ভবিষ্যত স্বপ্ন দেখে। এরা দেশের কি উন্নয়ন করবে? যাদের নূন্যতম মেধা নেই।

তিনি বলেন, বিএনপি নিজেদের ব্যর্থতা ঢাকতে এখন শুধু বলে সরকার দুর্নীতি করছে। দুর্নীতির অভিযোগে তো বিএনপি শীর্ষ নেতা খালেদা জিয়া ও তারেক রহমান দন্ডিত। একজন এতিমের টাকা আত্মসাৎ করার অভিযোগে দন্ডিত। আরেকজন তারেক রহমান হাওয়া ভবনকে খাওয়া ভবন বানিয়ে হাজার-হাজার কোটি টাকা লুট করেছে। এখন লন্ডনে বসে আছে। উনার কাজ কি-ব্যবসা কি? আয়ের উৎসটা কি? বিএনপির আমলে দুর্নীতিতে বিশ্বে এক নম্বর ছিলো বাংলাদেশ।

হানিফ বলেন, আমরা বিএনপিকে আশ্বস্ত করতে চাই, আপনাদের ভাঙা রেকর্ড বাজিয়ে জনগণকে বিভ্রান্ত করা যাবে না। সরকারের উন্নয়নের সুফল দেশের জনগণ পাচ্ছে। আজকে জননেত্রী শেখ হাসিনার কারণে দেশের প্রতিটি মানুষের ঘরে বিদ্যুৎ পৌঁছে গেছে।

আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক প্রকৌশলী মো. আবদুস সবুর বলেন, বিএনপি সরকার বিদ্যুৎ উৎপাদনে সম্পূর্ণ ব্যর্থ ছিলো। বর্তমান আওয়ামী লীগ সরকার জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে শতভাগ বিদ্যুৎ উৎপাদনে সক্ষম হয়েছে। সরকার নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ জনগণের দৌড় গড়ে পৌঁছে দিয়েছে । বর্তমান সরকারের উন্নয়নে বিএনপি-জামাত, জঙ্গিজোট ভেসে যাবে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com