• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

ফিচার পোস্ট

রাজপথেই সরকারের পতন ঘটানো হবে বলে হুঁশিয়ারি খসরুর

প্রকাশ: বুধবার, ৩০ মার্চ, ২০২২ ১০:৩৭
আপডেট: বুধবার, ৩০ মার্চ, ২০২২ ১০:৩৭

রাজপথেই সরকারের পতন ঘটানো হবে বলে হুঁশিয়ারি খসরুর

সিনিয়র করেসপন্ডেন্ট

রাজপথেই সরকারের পতন ঘটানো হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, ‘শেখ হাসিনা সরকারের পতন না ঘটলে বাংলাদেশের দ্রব্যমূল্যের যে অবস্থা তার অবসান ঘটবে না। রাজপথেই সরকারের পতন ঘটাতে হবে। আর সেটা আমরা করবোই।’

বুধবার (৩০ মার্চ) রাজধানীর নয়াপল্টন দলের কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় ঢাকা জেলা বিএনপির উদ্যোগে অনুষ্ঠিত প্রতীকী গণঅনশন কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও সর্বগ্রাসী দুর্নীতির প্রতিবাদে এই কর্মসূচির আয়োজন করা হয়। ‘দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও সর্বগ্রাসী দুর্নীতির প্রতিবাদে’ এ প্রতীকী অনশন কর্মসূচি অনুষ্ঠিত হয়। বেলা ১১টায় অনশন কর্মসূচি উদ্বোধন করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। অনশন চলে বিকাল ৩টা পর্যন্ত।

আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের পর যারা গণতান্ত্রিক শক্তির পক্ষে থাকবে তাদের নিয়ে জাতীয় সরকার গঠন করা হবে। রাজপথেই সরকারের পতন ঘটানো হবে।

তিনি বলেন, বাংলাদেশের নিম্ন আয়ের মানুষের ক্রয় ক্ষমতা এতো নিচে নেমে গেছে যে দৈনন্দিন জীবনে তারা হিমসিম খাচ্ছে। নিম্ন আয়ের বহু মানুষ এখন দারিদ্র্যসীমার নিচে চলে গেছে। এই যে মাথাপিছু আয়ের বক্তব্য তারা (সরকার) প্রতিদিন দিচ্ছে, মাথাপিছু রায়ের প্রকৃত সঠিক চিত্র হচ্ছে- আরো বেশি বাংলাদেশের মানুষ দারিদ্র্যসীমার নিচে চলে গেছে। এটাই হচ্ছে সত্য।

আমির খসরু বলেন, শেখ হাসিনা সরকারের পতন ছাড়া নিত্যপণ্যের দাম কমবে না। আওয়ামী লীগের চাঁদাবাজির কারণে দ্রব্যমূল্য বেড়েছে। তাই এই সরকারের পতন ছাড়া নিত্যপণ্যের দাম কমার কোন সুযোগ থাকবে না।

অনশন কর্মসূচিতে ঢাকা জেলা বিএনপির সভাপতি ডা. দেওয়ান মো. সালাহউদ্দিনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক খন্দকার আবু আশফাকের সঞ্চালনায় অনশনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, ভাইস চেয়াম্যান মো. শাহজাহানসহ ঢাকা জেলা বিএনপির শতাধিক নেতা কর্মী উপস্থিত ছিলেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com