• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

রাজনীতি

উড়াল সেতুর দিকে তাকিয়ে থাকলে কি পেট ভরবে?

প্রকাশ: বৃহস্পতিবার, ৩১ মার্চ, ২০২২ ১০:৫৯
আপডেট: বৃহস্পতিবার, ৩১ মার্চ, ২০২২ ১০:৫৯

উড়াল সেতুর দিকে তাকিয়ে থাকলে কি পেট ভরবে?

সিনিয়র করেসপন্ডেন্ট

অভাবে মা তার সন্তান বিক্রি করছেন আর সরকার উন্নয়নের ফিরিস্তি দেখাচ্ছে এমন মন্তব্য করে বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন,নিম্ম আয়ের মধ্য আয়ের মানুষের পেটে যদি খাবার না থাকে তারা যদি চাল, ডাল, কিনতে না পারে তাহলে কি মেট্রোরেলের দিকে তাকিয়ে থাকলে পেট ভরবে? উড়াল সেতুর দিকে তাকিয়ে থাকলে কি পেট ভরবে? মা সন্তান বিক্রি করছেন খাবারের জন্য। হাসপাতালেরর বিল দিতে না পেরে সন্তান বিক্রি করছেন মা।

বৃহস্পতিবার (৩১ মার্চ) দুপুরে রাজধানীর কেরাণীগঞ্জে উপজেলা দক্ষিণ বিএনপি আয়োজিত দ্রব্যমূল্যের দাম বৃদ্ধির প্রতিবাদে অনশন কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, ‘এটা জনগণের সরকার নয়। জনগণের সরকার ক্ষমতায় থাকলে দেশের মানুষকে আজ অনাহারে অর্ধাহারে দিন কাটাতে হতো না,তাদের দুর্ভোগ পোহাতে হত না। প্রধানমন্ত্রী প্রতিদিন টেলিভিশনে কথা বলে যান আর উনার উন্নয়নের ফিরিস্তি দেখান। উনি মেট্রোরেল নাকি করছেন,হাইওয়ে করছেন,উনি মহাসড়ক করছেন ফ্লাইওভার করছেন এই সমস্ত কথা প্রতিদিন বলছেন।

রোজার মাসে দ্রব্যমূল্যের দাম সহনীয় পর্যায়ে আসবে ক্ষমতাসীন দলের মন্ত্রী-এমপিদের এমন বক্তব্যের সমালোচনা করে বিএনপি’র এই শীর্ষ নেতা বলেন,আপনাদের (সরকারের)কাছে কি আলাউদ্দিনের চেরাগ আছে? যে রমজান আসলে দাম কমবে তাহলে এতদিন কি মানুষ না খেয়ে মরবে? সিন্ডিকেটের সব লোক আওয়ামী লীগের। দেশের লোক না খেয়ে বাঁচল কি মরলো তারা বিবেচনা করে না। শেখ হাসিনা বিবেচনা করে আওয়ামী লীগের লোক কত টাকা লুটপাট করেছে।

রিজভী বলেন,‘গোটা জাতিকে লোহার শেকলে বন্দি করে রেখেছে ‘অবৈধ প্রধানমন্ত্রী’ শেখ হাসিনা। এই বন্দিশালা ভাঙতে হবে। মানুষ কথা বলতে ভয় পায় সমাবেশ করতে ভয় পায়,সংগঠন করতে ভয় পায়। কারণ বিএনপির সমাবেশে শুধু আওয়ামী লীগই আক্রমণ করে না তাদের সাথে পুলিশও যোগ দেয়। এই দুই শক্তির বিরুদ্ধে আমরা খালি হাতে লড়াই করছি গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য।

কেরাণীগঞ্জ উপজেলা দক্ষিণ বিএনপির সভাপতি অ্যাডভোকেট নিপুন রায় চৌধুরীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোসাদ্দেদ আলী বাবুর সঞ্চালনায় অনশনে বিএনপির নির্বাহী কমিটির সদস্য আলহাজ নাজিম উদ্দিন মাস্টারসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com