• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

ফিচার পোস্ট

দেশের অবস্থা পরিবর্তনের জন্য তৃতীয় শক্তির উত্থান ঘটাতে হবে: নুর

প্রকাশ: শুক্রবার, ১ এপ্রিল, ২০২২ ২:৫১
আপডেট: শুক্রবার, ১ এপ্রিল, ২০২২ ২:৫১

দেশের অবস্থা পরিবর্তনের জন্য তৃতীয় শক্তির উত্থান ঘটাতে হবে: নুর

স্টাফ ক‌রেসপ‌ন্ডেন্ট

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক ভিপি ও গণ অধিকার পরিষদের সদস্যসচিব নুরুল হক নুর বলেছেন, বিএনপি ও আওয়ামী লীগ এ দুই শক্তি আবার ক্ষমতায় এলে দেশের অবস্থার পরিবর্তন হবে না। দেশের অবস্থা পরিবর্তনের জন্য রাষ্ট্রীয় ক্ষমতায় তৃতীয় শক্তির উত্থান ঘটাতে হবে। এসময় আশপাশে উপস্থিত নেতাকর্মীরা ‘এই মুহূর্তে দরকার, রেজা-নূরের সরকার’ বলে স্লোগান দিতে থাকেন।

শুক্রবার (১ এপ্রিল) সন্ধ্যায় জাতীয় প্রেস ক্লাবের সামনে গণ অধিকার পরিষদের সহযোগী সংগঠন শ্রমিক অধিকার পরিষদের সমাবেশে এ কথা বলেন নুর।

ডাকসুর সাবেক ভিপি বলেন, ‘আপনারা বিএনপি ও আওয়ামী লীগ সরকারকে অনেক দেখেছেন। তারা এরশাদের কথা বলে। অথচ গত ত্রিশ বছরতো দুই দলই দেশ চালিয়েছে। দেশের অবস্থা কী করেছে আপনারা দেখেছেন। এখন তরুণদের হাতে একবার ক্ষমতা দিয়েই দেখুন, তারা কী করতে পারে।’।

গণ অধিকার পরিষদের সদস্যসচিব বলেন, বর্তমান প্রধানমন্ত্রী তার বক্তব্যে বঙ্গবন্ধু হত্যার কথা বলে ও শেখ রাসেলের কথা বলে জনগণের সিমপ্যাথি (সহানুভূতি) অর্জন করতে চায়। কিন্তু মানুষ এ নাটক বুঝে। যদি এতই দেশপ্রেম থেকে থাকে, তাহলে সজিব ওয়াজেদ জয় ও টিউলিপ কেন বিদেশে লেখাপড়া করে সেখানকার নাগরিকত্ব নিলেন।

নুর বলেন, ‘সরকার শ্রমিকদের অধিকারের কথা বলে। অথচ রানা প্লাজা ট্রাজেডির পর প্রেস ক্লাবের সামনে যখন অসহায় শ্রমিকরা অবস্থান নেয়, তখন রাষ্ট্রপতির জন্য রাস্তা খালি করতে সেই শ্রমিকদের পিটিয়ে সরিয়ে দিয়েছিল।’

তিনি বলেন, ‘সরকার উন্নয়নের কথা বলে। কিন্তু, উন্নয়নের পেছনে যে হাজার হাজার কোটি টাকা লুটপাট করছে, এটা মানুষ জানে। কোটি কোটি টাকা সরকার ও তার লোকেরা বিদেশে পাচার করছে। দেশের মানুষ না খেয়ে আছে, আর তারা বিদেশ থেকে শিল্পী এনে ভিডিও করেন। এসব জনগণ আর দেখতে চায় না।

সমাবেশে গণ অধিকার পরিষদ, ছাত্র অধিকার পরিষদ ও শ্রমিক অধিকার পরিষদের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com