• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

ফিচার পোস্ট

বিএনপির মুখে এখন গণতন্ত্র মানায় না : দীপু মনি

প্রকাশ: শুক্রবার, ১ এপ্রিল, ২০২২ ৯:১২
আপডেট: শুক্রবার, ১ এপ্রিল, ২০২২ ৯:১২

বিএনপির মুখে এখন গণতন্ত্র মানায় না : দীপু মনি

চাঁদপুর প্রতিনিধি

বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, যারা অগ্নিসন্ত্রাস ও নাশকতা করে দেশকে ক্ষতিগ্রস্ত করেছিল সেই বিএনপির মুখে এখন গণতন্ত্র মানায় না। তাদের ঐক্যজোট এই মূহূর্তে জটে পরিণত হয়েছে। আর সেই জট থেকে এখন তারা নিজেরাই বের হতে পারছে না।

শুক্রবার (১ এপ্রিল) সকালে চাঁদপুরের কচুয়া উপজেলার পালাখাল রুস্তম আলী স্কুল অ্যান্ড কলেজ মাঠে আয়োজিত এক অনুষ্ঠান শেষে উপস্থিত সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন শিক্ষামন্ত্রী।

তিনি আরও বলেন, কতিপয় কিছু জনবিচ্ছিন্ন জনগণ প্রত্যাখ্যাত তথাকথিত নেতা একসঙ্গে হয়ে কিছু চাইলেই সেটা হবে, পৃথিবীতে এমন কিছু হয় না। কোনো আন্দোলন করতে হলে জনগণের দাবি পূরণ করতে হবে। আর সেই দাবি জনগণের দাবি না হলে সেই দাবি এগুতে পারে না।

বাংলাদেশ আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ডা. সেলিম মাহমুদের রত্নগর্ভা মা শাহজাদী বেগমের প্রথম মৃত্যুবার্ষিকী ও বৃত্তি প্রদান অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি অংশগ্রহণ করেন। এসময় কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা ও উপহার তুলে দেন তিনি।

এতে অতিথি ছিলেন চাঁদপুরের জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ ও পুলিশ সুপার মিলন মাহমুদ। এছাড়া আওয়ামী লীগের কেন্দ্রীয় ও স্থানীয় নেতাকর্মীরাও এতে উপস্থিত ছিলেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com