• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

ফিচার পোস্ট

দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে অ্যাবের গণঅনশন

প্রকাশ: শনিবার, ২ এপ্রিল, ২০২২ ৬:০২
আপডেট: শনিবার, ২ এপ্রিল, ২০২২ ৬:০২

দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে অ্যাবের গণঅনশন

সিনিয়র করেসপন্ডেন্ট
বিএনপির ডাকা নিত্যপ্রয়োজনীয় দ্রব্য ও ইউটিলিটি সার্ভিসের ক্রমবর্ধমান মূল্যবৃদ্ধির প্রতিবাদে গণঅনশন করেছে কৃষিবিদদের সংগঠন এগ্রিকালচারিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (অ্যাব)।

শনিবার (২ এপ্রিল) পাঁচ ঘণ্টার এ গণঅনশনে অ্যাবের আহ্বায়ক কৃষিবিদ রাশেদুল হাসান হারুন ও সদস্য সচিব কৃষিবিদ ড. জিকেএম মোস্তাফিজ রহমানের নেতৃত্বে পল্টনে অ্যাবের নেতারা উপস্থিত ছিলেন।

আরও উপস্থিত ছিলেন অ্যাবের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্য ও ঢাকা বিভাগীয় মনিটরিং টিমের প্রধান সমন্বয়ক কৃষিবিদ নুরুন্নবী ভূইয়া শ্যামল, কেন্দ্রীয় অ্যাবের সদস্য কৃষিবিদ ড. শফিক, কৃষিবিদ নুরুন্নবী মামুন, ঢাকা মহানগর দক্ষিণ অ্যাবের সাধারণ সম্পাদক কৃষিবিদ কে আই এফ সবুর, ঢাকা মহানগর উত্তর অ্যাবের সাধারণ সম্পাদক কৃষিবিদ কে এম সানোয়ার আলম, ঢাকা জেলা অ্যাবের সভাপতি কৃষিবিদ ইয়ার মাহমুদ, সাধারণ সম্পাদক কৃষিবিদ শাহাদাত হোসেন পারভেজ ও পার্বত্য চট্রগ্রামের সভাপতি কৃষিবিদ ডা. শাহজাহান সাজু।

এছাড়াও উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ অ্যাবের কোষাধ্যক্ষ কৃষিবিদ শামীম মজুমদার ও ঢাকা মহানগর উত্তর অ্যাবের যুগ্ম সম্পাদক কৃষিবিদ রনি, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় শাখার ছাত্রদল নেতা আলমগীর কবীরসহ বিভিন্ন ইউনিট অ্যাবের নেতারা।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com