• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

ফিচার পোস্ট

মাঠে নামায় বিএনপিকে জামায়াতের সাধুবাদ

প্রকাশ: শনিবার, ২ এপ্রিল, ২০২২ ১১:৩৭
আপডেট: শনিবার, ২ এপ্রিল, ২০২২ ১১:৩৭

মাঠে নামায় বিএনপিকে জামায়াতের সাধুবাদ

সিনিয়র করেসপন্ডেন্ট

দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে মাঠের কর্মসূচিতে সক্রিয় হওয়ায় বিএনপি সাধুবাদ জানিয়েছে ২০ দলীয় জোটের অন্যতম শরিক জামায়াত ইসলামী বাংলাদেশ। দলটির ঢাকা মহানগর দক্ষিণের আমীর নূরুল ইসলাম বুলবুল বিএনপির অনশনে সংহতি জানিয়ে বলেন, বিএনপি মাঠের কর্মসূচিতে নেমেছে এজন্য আমরা মোবারকবাদ জানাই।

শনিবার (২ এপ্রিল) জাতীয় প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে ঢাকা মহানগর দক্ষিণ ও বিএনপির এই কর্মসূচির আয়োজন করে।

জামায়াত নেতা বুলবুল বলেন, আজকে আমরা দ্রব্যমূল্য বৃদ্ধি ও সরকারের লুটপাটের বিরুদ্ধে মাঠে নেমে এসেছে। দেশের মানুষ সরকারকে টেনেহিঁচড়ে নামানোর জন্য ইস্পাত কঠিন ঐক্য গড়ে তোলার প্রস্তুতি নিচ্ছে। দেশপ্রেমিক, ইসলামি জাতীয়তাবাদী শক্তিকে ঐক্যবদ্ধ করে মাঠে নামতে হবে।

বেগম খালেদা জিয়াকে বন্দি করে রাখা হয়েছে এমন অভিযোগ করে জামায়াত নেতা বলেন, গণতন্ত্র আজকে অবরুদ্ধ। দেশকে কারাগারে পরিণত করা হয়েছে। বেগম খালেদা জিয়াকে কারারুদ্ধ করে গণতন্ত্রকামী মানুষকে শিকলবন্দী করা হয়েছে।

তিনি বলেন, এই সরকারের কাছে দাবি জানিয়ে লাভ নেই। নির্দলীয় সরকারের অধীনে জনগণের সরকার প্রতিষ্ঠার দাবি আদায় করতে হবে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com