• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

ফিচার পোস্ট

আ.লীগই বিদেশিদের কাছে ধর্না দেয়, বিএনপি নয়: ফখরুল

প্রকাশ: বুধবার, ৬ এপ্রিল, ২০২২ ৪:২৭
আপডেট: বুধবার, ৬ এপ্রিল, ২০২২ ৪:২৭

আ.লীগই বিদেশিদের কাছে ধর্না দেয়, বিএনপি নয়: ফখরুল

সিনিয়র করেসপন্ডেন্ট

বিএনপিকে নির্বাচনে আনতে যুক্তরাষ্ট্রে পররাষ্ট্রমন্ত্রীর প্রকাশ্যে অনুরোধই প্রমাণ করে যে আওয়ামী লীগই বিদেশিদের কাছে ধর্না দেয়, বিএনপি নয়।

বুধবার (৬ এপ্রিল) জাতীয় প্রেসক্লাবে জাতীয় গণতান্ত্রিক পার্টি-জাগপা আয়োজিত এক আলোচনা ও ইফতার মাহফিলে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল আসলাম আলমগীর এ কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, দুর্ভাগ্য আমাদের আজকে পরাষ্ট্রমন্ত্রী আমেরিকায় গিয়েছেন, সেদেশের পরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন এবং যে ধর্না দিয়েছেন। অনুরোধ করেছেন, বাংলাদেশের গণতন্ত্রের জন্য বিএনপিকে নির্বাচনে নিয়ে আসতে হবে।

তিনি বলেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাহেব যে বক্তব্যগুলো রাখেন, বিএনপি নাকি বিদেশীদের কাছে ধর্না দেয়। আজকে প্রকাশ্যে আমেরিকায় বসে, একেবারে সবার সামনে ধর্না দিচ্ছে। আজকে পরিষ্কার বিদেশিদের কাছে যারা ধর্না দেয় তারা হচ্ছে আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের বন্ধু।

বিএনপি মহাসচিব বলেন, আমেরিকার কাছে ধর্না দেওয়ার কোনো দরকার নাই। বাংলাদেশেই প্রথম কাজটি করুন। দেশনেত্রী বেগম খালেদা জিয়া, যিনি গণতন্ত্রের মাতা তাকে মুক্ত করুন। যতো গুলো মিথ্যা মামলা রয়েছে তা প্রত্যাহার করুন এবং একটি নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করুন। একই সঙ্গে আপনারা পদত্যাগ করে নিরপেক্ষ নির্বাচনের জন্য নিরপেক্ষ সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করুন। এটা হলো আপনাদের প্রথম কাজ।

মির্জা ফখরুল বলেন, আজকে এ সংকট উত্তরনের জন্য সবচেয়ে বেশি প্রয়োজন রাজনৈতিক দল গুলো শুধু নয় জনগণের ঐক্য। খালেদা জিয়াকে মুক্ত করে, সকল মামলা প্রত্যাহার এবং নিরপেক্ষ নির্বাচনের লক্ষ্যে ক্ষমতা হস্তান্তর।

সড়কে নিরাপত্তা দিতে সেতু মন্ত্রণালয় ব্যর্থ উল্লেখ করে তিনি বলেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেতু মন্ত্রী সাহেব প্রতিদিন তিনি অত্যন্ত ললিত ভাষায় কনফারেন্স করতে থাকেন। কিন্তু তার মন্ত্রনালয় সবচেয়ে বেশি ভয়াবহভাবে ব্যার্থ হয়েছে ঢাকা শহরসহ সারাদেশে সড়কে নিরাপত্তা দিতে।

বিএনপি চেয়ারপারসরন বেগম খালেদা স্বাস্থ্য পরীক্ষা-নীরিক্ষার জন্য হাসপাতালে গিয়েছেন উল্লেখ করে তিনি তার জন্য সকলে কাছে দোয়া প্রার্থনা করেন।
ছবি: সালেকুজ্জামান রাজীব

সর্বশেষ সংবাদ

রাজনীতি-এর আরও সংবাদ

সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com