• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

ফিচার পোস্ট

দেশ শ্রীলংকার দিকে ধাবিত হচ্ছে : রুহুল কুদ্দুস তালুকদার দুলু

প্রকাশ: বুধবার, ৬ এপ্রিল, ২০২২ ১০:০০
আপডেট: বুধবার, ৬ এপ্রিল, ২০২২ ১০:০০

দেশ শ্রীলংকার দিকে ধাবিত হচ্ছে : রুহুল কুদ্দুস তালুকদার দুলু

স্টাফ করেসপন্ডেন্ট

বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, দেশে গণতান্ত্রিক সরকার ক্ষমতায় না থাকায় শ্রীলংকার মতো অবস্থা হতে চলেছে। দেশে অস্থিরতা বিরাজ করছে।
বুধবার রাজশাহী অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে রাষ্ট্রদ্রোহ মামলার হাজিরা শেষে গণমাধ্যমকে এসব কথা বলেন তিনি।
এ সময় তিনি আরও বলেন, শ্রীলংকায় বিদ্যুৎ নেই। বিদ্যুতের বিল পরিশোধ করার টাকা নেই। শিক্ষার্থীদের লেখাপড়া বন্ধ। জ্বালানি সংকট চলছে সেখানে। চালের কেজি ৫০০ টাকা। বাংলাদেশও সেদিকে ধাবিত হচ্ছে। সরকারকে বার বার সতর্ক করা হচ্ছে। কিন্তু সরকার সেদিকে কর্ণপাত করছে না। আগামীতে আন্দোলনের মাধ্যমে জনগণের ভোটে রাষ্ট্রীয় ক্ষমতার পরিবর্তন করা হবে।
এ সময় রাজশাহী নগর বিএনপির সাবেক সভাপতি মোসাদ্দেক হোসেন বুলবুল, নগর বিএনপির আহ্বায়ক এরশাদ আলী ঈশা, রাজশাহী আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক তৌফিক পারভেজ জাহেদী উপস্থিত ছিলেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com