• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

জাতীয়

পদোন্নতি পেয়ে অতিরিক্ত সচিব হলেন ৯৪ কর্মকর্তা

প্রকাশ: বুধবার, ৬ এপ্রিল, ২০২২ ৯:৪৬
আপডেট: বুধবার, ৬ এপ্রিল, ২০২২ ৯:৪৬

পদোন্নতি পেয়ে অতিরিক্ত সচিব হলেন ৯৪ কর্মকর্তা

স্টাফ করেসপন্ডেন্ট

রাষ্ট্রীয় প্রশাসনে কর্মরত ৯৪ জন যুগ্মসচিবকে পদোন্নতি দিয়ে অতিরিক্ত সচিব ঘোষণা করেছে সরকার। গতকাল বুধবার (৬ এপ্রিল) এই পদোন্নতি সংক্রান্ত আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

এদের মধ্যে পদোন্নতি প্রাপ্ত ৯১ কর্মকর্তাকে অতিরিক্ত সচিব পদ দিয়ে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে। তবে তাদের পদায়ন করা হয়নি। পদোন্নতি পাওয়া বাকি তিন জন বিদেশে বাংলাদেশের মিশন ও দূতাবাসে কর্মরত রয়েছেন।

এই পদোন্নতি পাওয়া ৯৪ জন কর্মকর্তাদের নিয়ে প্রশাসনে অতিরিক্ত সচিবের সংখ্যা হলো ৫০০ জন। যদিও অতিরিক্ত সচিবের স্থায়ী পদের সংখ্যা ১৩০টি।

পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের যোগদানপত্র ই-মেইলে ([email protected]) পাঠাতে হবে বলে আদেশে উল্লেখ করা হয়।

জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, অতিরিক্ত সচিব পদে পদোন্নতি দিতে ১৫তম ব্যাচকে মূল ব্যাচ হিসেবে বিবেচনায় নেয়া হয়েছে। একইসাথে এর আগের ব্যাচগুলোর বঞ্চিতরাও অতিরিক্ত সচিব পদে পদোন্নতি পেয়েছেন।

নিয়মিত পদ না থাকায় পদোন্নতিপ্রাপ্ত অতিরিক্ত সচিবদের বেশির ভাগকেই পদোন্নতির আগে যেখানে ছিলেন, সেই কর্মস্থলেই থাকবেন অর্থাৎ ইনসিটু রাখা হবে।

এর আগে গত বছরের ৭ সেপ্টেম্বর ৯২ জন যুগ্মসচিবকে অতিরিক্ত সচিব পদে পদোন্নতি দেয়া হয়েছিল।

‘সরকারের উপসচিব, যুগ্মসচিব, অতিরিক্ত সচিব ও সচিব পদে পদোন্নতি বিধিমালা, ২০০২’-এ বলা হয়েছে, অতিরিক্ত সচিব পদে পদোন্নতির ক্ষেত্রে ৭০ শতাংশ প্রশাসন ক্যাডারের কর্মকর্তাদের ও ৩০ শতাংশ অন্যান্য ক্যাডারের যুগ্মসচিব পদে কর্মরতদের বিবেচনায় নিতে হবে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com