• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

ফিচার পোস্ট

সরকার সতর্ক না হলে রাষ্ট্র বিপর্যয়ে পড়বে: আ স ম‌ রব

প্রকাশ: বুধবার, ৬ এপ্রিল, ২০২২ ৫:০১
আপডেট: বুধবার, ৬ এপ্রিল, ২০২২ ৫:০১

সরকার সতর্ক না হলে রাষ্ট্র বিপর্যয়ে পড়বে: আ স ম‌ রব

সিনিয়র করেসপন্ডেন্ট

জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি সভাপতি আ স ম আবদুর রব বলেছেন, পরিবারতন্ত্র, অব্যবস্থাপনা ও দুর্নীতির কারণে শ্রীলঙ্কা আজ দেউলিয়া হওয়ার পর্যায়ে। স্বজন তুষ্টির নিরিখে ব্যয়বহুল প্রকল্প গ্রহণ ও বেহিসাবি ঋণ গ্রহণে সরকারকে সতর্ক হতে হবে। অপচয়, দুর্নীতি ও অর্থপাচার বন্ধ করতে হবে, নতুবা রাষ্ট্র বিপর্যয়ে পড়বে।

বুধবার (৬ এপ্রিল) বিকালে হাজিরহাট উপকূল সরকারি কলেজ মিলনায়তনে জেএসডি কমলনগর উপজেলা শাখা আয়োজিত প্রতিনিধি সভা ও ইফতার অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আ স ম রব এসব কথা বলেন।

তিনি বলেন, ‘রাষ্ট্রীয় ক্ষমতা জনগণের ইচ্ছাধীন, সরকারের ইচ্ছাধীন নয়। ক্ষমতা কারও জন্য সংরক্ষিত নয়—এই মৌলিক সত্যকে মেনে নিতে হবে। গণতন্ত্রবিহীন, ভোটারবিহীন এবং আইনের শাসনবিহীন একটা রাষ্ট্র ক্রমাগত দীর্ঘস্থায়ী সংকটে নিপতিত হচ্ছে। আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ না হলে জাতীয় এবং ভূ-আঞ্চলিক রাজনীতিতে বাংলাদেশ বড় ধরনের বিপর্যয়ের মুখে পড়বে।’

রব উল্লেখ করেন, রাষ্ট্রকে রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষেত্রে বিপদের মুখে ঠেলে দিয়ে ক্ষমতা ধরে রাখার আত্মঘাতী মতলব থেকে সরকারকে অবশ্যই বেরিয়ে আসতে হবে। জাতীয় এবং আন্তর্জাতিক পরিস্থিতিতে বাংলাদেশের জন্য ভোটাধিকার নিশ্চিত করা এখন প্রধান এজেন্ডায় পরিণত হয়েছে। এবার রাষ্ট্র মেরামত এবং ভোটাধিকার নিশ্চিত করার রাজনৈতিক দায়িত্ব পালন করবে জাতীয় সরকার। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের সকল প্রক্রিয়া সম্পাদন হবে জাতীয় সরকারের অধীনে।’

কমলনগর উপজেলা জেএসডি সভাপতি অধ্যক্ষ আব্দুল মোতালেবের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন—অধ্যক্ষ হারুনুর রশিদ বাবুল, আবু নুর সেলিম, খোরশেদ আলম মেম্বার, এবিএম বাবুল মুন্সি, হারুন-অর-রশিদ ডিলার, আলমগীর হোসেন বাহার, মো. নুরুদ্দিন, হারুনুর রশিদ (মার্টিন), যুবনেতা মাহমুদুর রহমান বেলাল, এমএ এহসান রিয়াজ, আবুল বাসেদ খোকন, ছাত্রনেতা মো. তারেক রহমান তহা প্রমুখ।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com