রংপুর প্রতিনিধি
ছবিঃ সংগৃহীত
২০২৭ সালের জানুয়ারি থেকে জুনের মধ্যে অনুষ্ঠিত হবে স্থানীয় সরকার নির্বাচনে। সুষ্ঠু সুন্দর ও নিরপেক্ষ নির্বাচন সম্পন্ন করতে প্রয়োজনে সেনাবাহিনী মোতায়েন করা হবে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে গাইবান্ধা সার্কিট হাউজে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় একথা বলেন তিনি।ঘড়ি কিনুন
প্রতিমন্ত্রী বলেন, স্থানীয় সরকার নির্বাচনের ব্যাপারে নির্বাচন কমিশন ইতোমধ্যে সিদ্ধান্ত নিয়েছে ২০২৭ সালের থেকে জুনের মধ্যে তারা নির্বাচনগুলো শুরু করবে। এ ব্যাপারে কমিশনকে সার্বিক সহযোগিতার জন্য আমরা আশ্বাস দিয়েছি এবং প্রয়োজনীয় বাজেট বরাদ্দ রেখেছি।
তিনি বলেন, গাইবান্ধাবাসীর তথা দেশবাসীকে জানাতে চাই নির্বাচনের কোন কলঙ্ক বিএনপি সরকার কিংবা তারেক রহমান নিজের ঘাড়ে নেবে না। এ কারণে আগামী পৌরসভা, উপজেলা পরিষদ জেলা পরিষদ নির্বাচনগুলো তাদের সুষ্ঠু ও দল নিরপেক্ষ হয় সেজন্য নির্বাচন প্রশাসনকে যতটুকুই সহযোগিতা করার প্রয়োজন নির্বাচন কমিশনকে ততটুকু সহযোগিতা আমরা করব।
সেনা মোতায়ননের কথা উল্লেখ করে তিনি বলেন, এই নির্বাচনগুলো জনগণের কাছে গ্রহণযোগ্য করতে সেনাবাহিনীও চাওয়া হয় তাহলে সরকারের পক্ষ থেকে সেনাবাহিনী মোতায়েন করা হবে। সেনাবাহিনী মোতায়েন করে হলেও নির্বাচনগুলো জনগণের প্রত্যক্ষ ভোটে যেন তাদের পছন্দের প্রতিনিধি নির্বাচিত হয়ে আসতে পারে এ ব্যাপারে সার্বিক সহযোগিতা করব।
বিগত সরকারের নির্বাচন ও দায়িত্বের সমালোচনা করে প্রতিমন্ত্রী বলেন, বিগত ২০ বছর যাবৎ স্বৈরাচার সরকার বিনা ভোটে, দিনের ভোট রাতে করে এবং ডামি নির্বাচনের মাধ্যমে এই জেলায় আওয়ামী লীগের বহু এমপি দায়িত্ব পালন করেছে। তারা গাইবান্ধা জেলার উন্নয়নে কোন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেননি। এখানে প্রচুর মানুষের কর্মসংস্থানের প্রয়োজন আছে। কৃষি ক্ষেত্রে ভূমিকা রাখা দরকার আছে। নদীভাঙ্গন ও চরাঞ্চলের মানুষকে নিয়ে কাজ করা প্রয়োজন আছে।
এছাড়াও এখানে আইনশৃঙ্খলা নিয়েও প্রশ্ন রয়েছে, মাদকের ব্যবহার নিয়েও প্রশ্ন রয়েছে, এখানে আসার আগে গোয়েন্দা সংস্থার রিপোর্ট নিয়ে এসেছেন বলেও জানান প্রতিমন্ত্রী।
এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক হাসান সাদিক, সাধারণ সম্পাদক মাহমুদুন্নবী টিটুলসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন নেতাকর্মীরা।













