• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

আন্তর্জাতিক

ইসরায়েলে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত, অতঃপর.

প্রকাশ: শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬ ৯:০৫
আপডেট: শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬ ৯:০৫

ইসরায়েলে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত, অতঃপর.

ইসরায়েলে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত, অতঃপর.

শীর্ষ খবর ডেস্ক
ছবি : সংগৃহীত

ইসরায়েলের কাফর কারা এলাকায় একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। সেখানকার হাইওয়ে ৬৫-এর পাশে এ দুর্ঘটনায় একজন নিহত ও একজন আহত হয়েছেন।

শুক্রবার দেশটির ফায়ার অ্যান্ড রেসকিউ কর্তৃপক্ষের বরাতে এ তথ্য জানিয়েছে জেরুজালেম পোস্ট।
এক বিবৃতিতে কর্তৃপক্ষ জানিয়েছে, খবর পেয়ে উদ্ধারকর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। দুর্ঘটনার পর বিমানটিতে আগুন ধরে যায় এবং আগুন আশপাশের বাড়ির দিকে ছড়িয়ে পড়ছিল। হাদেরা ফায়ার স্টেশনের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

পরে জানানো হয়, বিমানটি একটি প্রশিক্ষণ ফ্লাইটে ছিল। দুর্ঘটনার পর নিরাপত্তার কারণে ইসরায়েলি পুলিশ হাইওয়ে ৬৫ দিয়ে যান চলাচল বন্ধ করে দিয়েছে।

ইসরায়েলের জরুরি চিকিৎসাসেবা সংস্থা ম্যাগেন ডেভিড আদোম (এমডিএ) জানিয়েছে, দুর্ঘটনায় ৩৪ বছর বয়সী এক ব্যক্তি আহত হন। তার শরীরের বিভিন্ন স্থানে পোড়া ক্ষত হয়েছে।

এ সময় আরেকজন ব্যক্তি বিমানের ভেতরে আটকা পড়েছিলেন। পরে ফায়ার অ্যান্ড রেসকিউ কর্তৃপক্ষ জানায়, আটকে থাকা ওই ব্যক্তি মারা গেছেন। দুর্ঘটনার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

আ/আ


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com